চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ দিনে খেলা হলো মাত্র ৩০ ওভার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ পূর্বাহ্ণ ১৩, জুন ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচটির চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে বিকাল ৪ টায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বেলা ১১ টা ৫০ মিনিটে শুরু হওয়া মধ্যাহ্ন বিরতির পরে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং মৃদু বৃষ্টিপাতের কারণে খেলা আর মাঠে গড়ায়নি। চতুর্থ দিনে ৩০ ওভার এক বল খেলা শেষে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে।

রোববার ফতুল্লা টেস্টের পঞ্চম দিনে ৩৫১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে এখন পর্যন্ত সফলতম ব্যাটসম্যান উদ্বোধন করতে নামা ইমরুল কায়েস ৯৮ বলে ৫৯ রান সংগ্রহ করেছেন। তাকে সঙ্গ দেয়া সাকিব আল হাসান ৪ বল খেলে এখনো রানের খাতা খুলেন নি।

চতুর্থ দিনের খেলায় শুরুতেই হোঁচট খায় টাইগাররা। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল মাত্র ১৯ রান করেই রবিচন্দ্রন অশ্বিনের বোলে স্ট্যাম্পিং এর শিকার হয়ে আউট হন। পরে মমিনুল হক ৫৪ বলে ৩০ রান করে হরভজনের শিকার হন। মমিনুলের বিদায়ের পর অধিনায়ক মুশফিকুর রহিম ২ রান করেই অশ্বিনের দ্বিতীয় শিকার হয়ে রহিত শর্মার তালুবন্দি হন।

এর আগে চতুর্থ দিনের শুরুতেই ইনিংস ঘোষণা করে ভারত। বৃষ্টিবিঘ্নিত টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ দাড়িয়েছিলো ৬ উইকেট হারিয়ে ৪৬২ রান।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম দু’দিনে বৃষ্টি বাধার পর তৃতীয় দিনের প্রথম সেশনে ৩৭ ওভার নির্বিঘ্নে খেলা হয়। তবে লাঞ্চ-বিরতির পর বৃষ্টির কারণে ৩ দফা বন্ধ হয় ম্যাচ।

তৃতীয় দিনে যে ৪৭ ওভার খেলা হয়েছে তাতেই ভারতের ৬ টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। সাকিব আল হাসান ৪টি এবং জুবায়ের ২টি উইকেট নেন। ভারতের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন শিখর ধাওয়ান। ১৯৫ বলে ১৭৩ রান করেন শিখর। ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করা ভারতীয় ওপেনার মুরালি বিজয় ১৫০ রান করে আউট হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT