চতুর্থ দফায় শনিবার ৭শ ৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় ৪৭টি জেলায় নির্বাচন হবে। এরই মধ্যে ৩৩ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে সুষ্ঠুু করতে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দেড় লক্ষাধিক সদস্য। দলীয় প্রতীকে প্রথমবারের মতো ১৬টি রাজনৈতিক দল অংশ নিলেও মূল লড়াই হচ্ছে নৌকা ও ধানের শীষে।
৪ দফায় নির্বাচনের আগে ও পরে সহিংসতায় প্রাণহানি ঘটেছে ৭০ জনের।








