চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থবারের মতো শপথ নিতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ০৭, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
ভ্লাদিমির পুতিন

টানা চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। সোমবার তার এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে চলতি বছরের ১৮ মার্চের নির্বাচনে জয়লাভের তিন সপ্তাহ পর তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ নিয়ে দীর্ঘ ১৮ বছর ধরে বিশ্বের অন্যতম বৃহৎ রাষ্ট্র রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পুতিন।

যদিও বেশ কয়েকদিন ধরে রাজধানী মস্কোসহ রাশিয়ার অন্যান্য শহরে দাঙ্গা পুলিশের সঙ্গে পুতিন বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে কয়েকবার। নির্বাচনে ৭৬ শতাংশ ভোট পেলেও দেশ জুড়েই তার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

পুতিনের শপথ নেবার সময়ও সে সহিংসতা আরো বড় আকারে দানা বাঁধতে পারে বলে আশঙ্কা করেছে পুলিশ। তাই আগে থেকেই সতর্ক অবস্থান নিয়েছে তারা।

এর পরিপ্রেক্ষিতে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে দেশটির ১৯টি শহর থেকে এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের অর্ধেকেই গ্রেপ্তার হয়েছেন রাজধানী মস্কো থেকে।

মস্কোর ক্রেমলিনে অনুষ্ঠিত এবারের শপথ অনুষ্ঠানে ২০১২ সালের মতো দেশের শীর্ষ স্থানীয় অনেককেই আমন্ত্রণ জানানো হয়নি। নির্বাচনে পুতিনের পক্ষে কাজ করছেন এমন স্বেচ্ছাসেবীদের সঙ্গে দেখা করার কথা আছে তার।

এবারের নির্বাচনকে ঘিরে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে আন্তর্জাতিক সম্প্রদায়। তারা বলছে, পুতিনের প্রধান বিরোধী অ্যালেক্সেই নাভালনিকে নির্বাচনে দাঁড়াতেই দেয়া হয়নি। এমনকি বিক্ষোভে অংশ নেয়ায় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।

ট্যাগ: ভ্লাদিমির পুতিনরাশিয়ার প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফরিদপুরে কলেজ শিক্ষিকা এবং ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

পরবর্তী

‘রেফারিকে চাপ দিয়েছিলেন মেসি’

পরবর্তী

‘রেফারিকে চাপ দিয়েছিলেন মেসি’

নেইমারের ওপর থেকে চোখ সরাচ্ছে না রিয়াল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT