একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নীলফামারী-২ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে আওয়ামী লীগ। নীলফামারী-২ আসন থেকে জয়ী হয়েছেন আসাদুজ্জামান নূর।
নীলফামারী-২ আসনের নৌকার পক্ষে জয়ী প্রার্থী আসাদুজ্জামান নূর পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো: মনিরুজ্জামান মন্টু পেয়েছেন ৭৯ হাজার ৪শ’৮৪ ভোট।








