চট্টগ্রাম

চট্টগ্রাম শহরে সাইনবোর্ডে ৬০ ভাগ বাংলা লেখা নিশ্চিতের দাবি

চট্টগ্রাম শহরে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম শহরে মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে অংশগ্রহণকারীরা একটি বড় ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মাতৃভাষার মাসে আইন ও আদালতের নির্দেশে সাইনবোর্ডে ইংরেজী লেখা নাম ফলক উচ্ছেদ ও রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের দাবীতে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

সমাবেশে বক্তারা আগামী ২১ ফেব্রুয়ারীর মধ্যে চট্টগ্রাম শহরে সকল সাইন বোর্ডে ৬০ ভাগ বাংলা লিখা নিশ্চিত করতে মেয়রের প্রতি দাবী জানান।

চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই সমাবেশে বক্তৃতা করেন গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহাফুজুর রহমান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মোহাম্মদ হাসেম, চট্টগ্রাম নাগরিক ফোরামের সহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মহানগর সদস্য সচিব রাজেশ ইমরানসহ আরও অনেকে।

 

বিষয়:চট্টগ্রাম মাতৃভাষা দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…