চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম টেস্টের শেষ দিনে ড্রয়ের হাতছানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

বৃষ্টির আশঙ্কার মধ্যেই আজ বাংলাদেশ সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচের পঞ্চম ও শেষ দিনের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুর্দান্ত ফর্মে থাকা টাইগারদের সামনে ক্রিকেট পরাশক্তি ও টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল সাউথ আফ্রিকার বিরুদ্ধে জয়ের হাতছানি থাকলেও বৃষ্টি বিঘ্নতায় হতাশাই সঙ্গি হতে পারে বাংলাদেশের।

চট্টগ্রাম টেস্টটি এখনও হেলে রয়েছে বাংলাদেশের দিকেই। তবে বৃষ্টির বাগড়ায় এই ম্যাচে ড্র ছাড়া অন্য কোনো ফলাফলের আশা করা যাচ্ছে না। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার ২৪৮ এবং বাংলাদেশের ৩২৬ রানের সংগ্রহের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকা বিনা উইকেটে ৬১ রান সংগ্রহ করে। বাংলাদেশ এখনও ১৭ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে প্রোটিয়াদের উদ্বোধনী জুটি ডিন এলগার ২৮ রান এবং স্টিয়ান ভ্যান জিল ৩৩ রান নিয়ে মাঠে নামবেন।

বাংলাদেশ সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচটির চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টানা বৃষ্টিপাতের কারণে মাঠেই নামতে পারেনি দুদল। বৃষ্টি না থামায় এবং আবহাওয়া পরিস্থিতির উন্নতির কোন লক্ষণ না থাকায় ম্যাচ রেফারি বাংলাদেশ সময় একটা পচিশ মিনিটে চতুর্থ দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন।

Banglabid

দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে প্রায় ১৩০ মিনিট খেলা বন্ধ থাকার পর এবং তৃতীয় দিনের ১০০ মিনিট স্থগিতের সাথে বন্ধ হয় পুরো চতুর্থ দিন। তাই জয়ের সম্ভাবনা জাগিয়ে দুর্দান্ত খেলতে থাকা টাইগারদের হয়তো ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কারণ এই ম্যাচটির কোনো ফলাফল আসার সম্ভাবনা নেই বললেই চলে।

তৃতীয় দিনের খেলায় চা বিরতির আগেই সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি স্টিয়ান ভ্যান জিল এবং ডিল এলগার ৬১ রান সংগ্রহ করে। বাংলাদেশ এখনও ১৭ রানের লিড বজায় রেখেছে।

বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহের থেকে এখনও ১৭ রানে পিছিয়ে থাকা প্রোটিয়াদের ২০০ রানের মধ্যেই আটকে রাখার প্রত্যাশার কথা জানিয়েছিলো লিটন কুমার। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ‘টিম-টাইগার্সের’ কিপার-ব্যাটম্যান লিটনের এই হুমকি দুর্দান্ত অভিষেকে মুস্তাফিজুর রহমান এবং জুবায়ের হোসেনের ঘূর্ণি জাদুর ফলে একটুও বাড়াবাড়ি মনে হয়নি।

Reneta

অসাধারণ নৈপুন্যে মুস্তাফিজ এবং দুর্বোধ্য ঘূর্ণিতে জুবায়ের টেস্টের প্রথম দিনেই সাউথ আফ্রিকাকে ২৪৮ রানে আটকে দেয়। সাউথ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংসটি খেলেন টেম্বা বাভুমা।

জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ তামিম, মাহমুদুল্লাহ এবং মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা লিটন দাসের অর্ধশতকের সুবাদে ৩২৬ রান সংগ্রহ করে। বড় লিড নেয়ার আশা জাগিয়েও প্রথম ইনিংস শেষে মাত্র ৭৮ রানের লিড নেয় বাংলাদেশ। বিশ্বের এক নাম্বার টেস্ট বোলার ডেল স্টেইন এবং সিমন হার্মার তিনটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাভী পালনে খুলনার নারীদের উৎসাহ বাড়ছে

পরবর্তী

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত

পরবর্তী

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত

চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনেও বৃষ্টির বাধা

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT