চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৭
চট্টগ্রাম, জনপদ
A A
বন্যা

চৌধুরী ফরিদ, চট্টগ্রাম: ভারী বর্ষণ এবং বঙ্গোপসাগরের অস্বাভাবিক জোয়ারের কারণে চট্টগ্রামে সৃষ্টি হয়েছে স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতা। নগরীর অধিকাংশ এলাকা কোমর থেকে বুক পরিমাণ পানিতে তলিয়ে গেছে। এবারের জলাবদ্ধতা অতীতের সকল রেকর্ড ভেঙ্গেছে বলে দাবী এলাকাবাসীর।

চট্টগ্রাম সিটি মেয়র জানিয়েছেন নগরীর ৩৭টি খাল সংস্কার, পরিকল্পিত স্লুইস গেইট নির্মাণ এবং কর্নফুলি নদীর ক্যাপিটাল ড্রেসিংসহ মেগাপ্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলেই জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষা করা সম্ভব।

গত কয়েকদিন ধরে লাগাতার ভারী বর্ষণ ও অমাবস্যার অস্বাভাবিক জোয়ারের কারণে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, সিডিএ, হালিশহর, এক্সেস রোড, চকবাজার, মুরাদপুর, চাক্তাই খাতুনগঞ্জ ও বাকলিয়া সহ অধিকাংশ এলাকা কোমর থেকে বুক পরিমাণ পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী, অফিসগামীসহ সাধারণ জনগণ। অনেকের বাসবাড়িতে পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে রান্নাবান্না। চট্টগ্রামবাসী চায় এ জলাবদ্ধতার স্থায়ী সমাধান।

কন্যাএদিকে চট্টগ্রামের সবচেয়ে বড় বেসরকারী মা ও শিশু হাসপাতাল কোমর পরিমাণ পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে শত শত রোগী। এতে হাসাপতালের চিকিৎসাসেবা ব্যাহতসহ যন্ত্রপাতি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে দাবী হাসপাতাল কর্তৃপক্ষের।

চট্টগ্রাম সিটি মেয়র জানিয়েছেন, আগামীকাল ২৫ জুলাই তার দায়িত্বগ্রহণের দুই বছর পূর্ণ হচ্ছে। ইতিমধ্যে জলাবদ্ধতা থেকে নগরীরবাসীকে রক্ষা করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আবহাওয়া আফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত ২৪ ঘন্টায় দুই’শ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামজলাবদ্ধতাবন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেম্বেলের হ্যাটট্রিকে বড় জয় ফ্রান্সের, নকআউটে নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট

জুন ২৭, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬

ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT