চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে আগামীকাল থেকে চলবে গণপরিবহন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২১
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A

জনদুর্ভোগ বিবেচনায় ধর্মঘট প্রত্যাহার করে আগামীকাল থেকে চট্টগ্রাম শহরে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি।

শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল এ তথ্য জানিয়েছেন।

এর আগে বাংলাদেশ বাস মালিক সমিতি বৃহস্পতিবার জানিয়েছিল: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাস চলাচল বন্ধ রাখা হচ্ছে। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি জ্বালানি তেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পেলে গণপরিবহন চালানো সম্ভব হবে না।শুক্রবার তাদের এ সিদ্ধান্ত কার্যকর হয়।

বাংলাদেশ বাস মালিক সমিতির সঙ্গে সংহতি প্রকাশ করে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলো চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি।

এর ধারাবাহিকতায় জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে গণপরিবহণ ধর্মঘট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কয়েকগুণ বেশি ভাড়ায় বিকল্প পরিবহন নিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। এমন ভোগান্তি বিবেচনায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিল চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি।

গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি দাম ১৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছে।

Reneta

জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ায় বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন-বিপিসি, ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা ১ পয়সা এবং ফার্নেস অয়েলে ৬ টাকা ২১ পয়সা কম দামে বিক্রি করছে। এতে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান হচ্ছে। অক্টোবর মাসে সব মিলে ২৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান হয়েছে। এর আগে ২০১৬’র ২৪ এপ্রিল জ্বালানি তেলের দাম কমিয়ে সমন্বয় করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণপরিবহনবাস ধর্মঘট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ৫০ শতাংশ বেড়েছে

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষা খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ: দেবপ্রিয় ভট্টাচার্য

মে ৭, ২০২৬

সেমিতে বিদায়, হ্যান্ডবলের নিয়ম নিয়ে প্রশ্ন বায়ার্ন কোচের

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT