বন্দরনগরী চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, কুমিল্লা ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প হয়েছে। ভোর ৬টা ২৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএস জিওগ্রাফিকাল সার্ভে থেকে জানা যায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খাগড়াছড়ি থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্ব মানিকছড়িতে।
ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও ওইসব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।







