চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম আবাহনীকে ফাইনালে নিলেন মামুনুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ০২, জুন ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় তিন দশক পর ফেডারেশন কাপের সেমিফাইনালে ওঠা রহমতগঞ্জের যাত্রা থামিয়ে দিলেন মামুনুল ইসলাম। পুরান ঢাকার দলটি জাতীয় দলের অধিনায়কের একমাত্র গোলেই হেরেছে। তাতে ফাইনালের টিকিট পেয়েছে চট্টগ্রাম আবাহনী।

শুক্রবার প্রথম সেমিফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বন্দরনগরীর দলটি।

আগামী ৫ জুনের ফাইনালে গত মৌসুমে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন দলটির প্রতিপক্ষ হবে শনিবার ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার জয়ী দল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর তুলনায় রহমতগঞ্জই বেশি আক্রমণ গড়েছে। কিন্তু প্রতিপক্ষের গোলমুখে থুবড়ে পড়েছে সেসব আক্রমণ। উল্টো ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী।

এসময় নাইজেরিয়ান ফরোয়ার্ড আফিজ ওলাওলে ওলাডিপোর ব্যাকপাসে বল পান মামুনুল। তাতে বক্সের বাইরে থেকে নেয়া দারুণ একে শটে দলকে আনন্দে ভাসান এই মিডফিল্ডার।

প্রথমার্ধে পরে ঝিমিয়ে থাকা চট্টগ্রাম আবাহনী দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক ফুটবলের কৌশল নিয়ে এগিয়েছে। আর রহমতগঞ্জ আক্রমণের ধার বাড়িয়েছে দ্বিগুণ। কিন্তু গোল নষ্টের মহড়াই করেছে দলটির ফরোয়ার্ডরা।

Reneta

ম্যাচের ৬৮ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ইসমাইল বাঙ্গুরা। তার জোরাল শট ফিস্ট করে দলের বিপদ হতে দেননি চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক নেহাল।

পরে সুযোগ তৈরি আর হাতছাড়ার মহড়ার মাঝে ফাইনালের টিকিট নিয়ে মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম আবাহনীফেডারেশন কাপমামুনুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নাহিদা সুলতানা বৃষ্টি (সংগৃহীত)।

নিহত বৃষ্টির প্রথম জানাজা বুধবার যুক্তরাষ্ট্রে, মরদেহ দেশে আসবে ৯ মে

মে ৬, ২০২৬

গাড়ি কিনতে বেড়েছে ঋণসীমা, ব্যক্তিগত ঋণেও নতুন সুবিধা

মে ৬, ২০২৬

নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে বিশ্ববিদ্যালয়

মে ৬, ২০২৬

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

মে ৬, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT