চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে ৫ বছর পর নতুন নামে খুলছে ঝুমুর সিনেমা হল

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৪:৩১ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

দর্শকের অভাবে বন্দরনগরী চট্টগ্রামের প্রায় সব সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এর মধ্যে অন্যতম একটি নগরীর কাজীর দেউড়ি এলাকার ‘ঝুমুর’ সিনেমা হল। বছর পাঁচেক আগে প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছবির কারণে এ সিনেমা হলটিতে তালা পড়ে যায়। নতুন করে ঘষেমেজে হলটি পুনরায় সোমবার (২৭ জানুয়ারি) থেকে আবার চালু হতে যাচ্ছে। তবে ‘ঝুমুর’ সিনেমা হলের নাম বদলে এবার রাখা হয়েছে ‘সুগন্ধা’। 

চট্টগ্রাম থেকে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সুগন্ধা সিনেমা হলের দুজন ব্যবস্থাপনা পরিচালক শাহাদত হোসাইন ও সাইফ হোসাইন।

সাইফ হোসাইন বললেন, প্রায় ৫ বছর বন্ধ থাকার পর সোমবার থেকে নতুন করে সুগন্ধা সিনেমা হল চালু হচ্ছে। ঝকঝকে স্ক্রিন, আপডেট সাইন্ড সিস্টেম, আসন ব্যবস্থাও আরামদায়ক করা হয়েছে। জেনারেল সিট সংখ্যা ২০০ এবং ভিআইপি আসন ১৬ টি থাকছে। টিকেটের মূল্য থাকছে ১৫০-২০০ টাকা মধ্যে। দৈনিক ক‘টি শো চলবে সেটি নির্ভর করবে দর্শকের উপস্থিতির উপর।

সুগন্ধা সিনেমা হলের মালিক আলহাজ্ব আবুল হোসেন। চট্টগ্রামের ‘সিনেমা প্যালেস’ নামে আরেকটি হলের মালিকও তিনি।

সাইফ হোসাইন জানালেন, ঝুমুর আগে ছিল একটি কোম্পানির অধীনে। দেশে চাহিদামত সিনেমা না থাকায় ঝুমুর বন্ধ করা হয়। নতুন করে নিজ তত্ত্বাবধানে আবুল হোসেন সংস্কার করে সুগন্ধা নামে চালু করছেন। সোমবার (২৭ জানুয়ারি)  ‘কাঠবিড়ালী’ সিনেমা প্রদর্শনের মাধ্যমে সুগন্ধা সিনেমা হলের পর্দা উন্মোচিত হতে যাচ্ছে।

Reneta

সুগন্ধা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, হলে শুধু দেশের ছবি চালাই, তাহলে সিনেমা হল চালু রাখা মুশকিল হবে। কারণ, দেশের ছবির প্রয়োজন মতো সাপ্লাই নেই। সিনেমা হলে চালাতে যে পরিমাণ নতুন ছবি দরকার ততো ছবি নির্মিত হচ্ছে না। তাই দেশের ছবির পাশাপাশি বিদেশি ছবিও চালাতে চাই। তবে সর্বপ্রথম দেশিয় ছবির প্রাধান্য থাকবে। এ জন্য প্রথমেই মুক্তিপ্রাপ্ত ছবি ‘কাঠবিড়ালী’ দিয়ে উদ্বোধন করতে যাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামবন্দর নগরীলিড বিনোদনসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT