চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে ১৪ উপজেলায় করোনা রোগী নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২১
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
ছবি: চ্যানেল আই

ছবি: চ্যানেল আই

চট্টগ্রামে পরপর তৃতীয় দিনের মত ১৪ উপজেলার একটিতেও করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী মিলেনি। তবে এ সময়ে শহরের নতুন ৪ জনের দেহে জীবাণুর অস্তিত্ব ধরা পড়ে।

সংক্রমণ হার ০ দশমিক ২৭ শতাংশ। এছাড়া, করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

চট্টগ্রামের হালনাগাদ করোনা পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, এন্টিজেন টেস্ট ও নগরীর আট ল্যাবে গতকাল চট্টগ্রামের ১ হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এতে শহরের নতুন ৪ জীবাণুবাহক শনাক্ত হোন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার ২৩৮ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৭৩ হাজার ৯৭৮ জন ও গ্রামের ২৮ হাজার ২৬০ জন।

গতকাল করোনায় শহর ও গ্রামে কারও মৃত্যু হয়নি। জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩২৫ জনই রয়েছে। এর মধ্যে শহরের ৭২৩ জন ও গ্রামের ৬০২ জন।

Reneta

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫১৯ টি নমুনা পরীক্ষা করা হয়। সবগুলোরই রেজাল্ট  নেগেটিভ আসে। চার সংক্রমিত শনাক্ত হয় তিন বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে। এর মধ্যে এপিক হেলথ কেয়ারে ১৬ জনে ২ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৬ জনে একজন ও শেভরনে ৩৯৯ জনে একজন রয়েছেন।

অপর পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৫, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫, এন্টিজেন টেস্টে ৩, ইম্পেরিয়াল হাসপাতালে ২৫৬, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৭১ এবং আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৩ টি নমুনা পরীক্ষা করা হলে একটিতেও জীবাণুর উপস্থিতি পাওয়া যায়নি। চট্টগ্রাম থেকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো একমাত্র নমুনায়ও ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

তবে এদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ল্যাব এইড ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে শেভরনে ০ দশমিক ২৫, মেডিকেল সেন্টারে ১৬ দশমিক ৬৬ এবং এপিক হেলথ কেয়ারে ১২ দশমিক ৫০ শতাংশ এবং বিআইটিআইডি, চমেক, চবি, এন্টিজেন টেস্ট, আরটিআরএল, ইম্পেরিয়াল হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল ও  কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পত্রিকার পাতা থেকে সিনেমায় যেভাবে মৌসুমী

পরবর্তী

একজনের কোভিড শনাক্ত হওয়ায় চীনের একটি স্কুলে লকডাউন

পরবর্তী

একজনের কোভিড শনাক্ত হওয়ায় চীনের একটি স্কুলে লকডাউন

বীর নারী তারামন বিবির চরিত্রে তানহা

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT