তাদের ক্লাবের প্রতিষ্ঠাতার নামে টুর্নামেন্ট। অথচ সেই ঢাকা আবাহনীই প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করল। শনিবার চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে দ্রাগো মামিচের ছেলেরা।
এদিন ম্যাচের ১৬ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে ঢাকা আবাহনী। ইব্রাহিম গোল করে টিসি স্পোর্টসকে এগিয়ে দেন। গোল হজম করে শত চেষ্টা করেও আর ফিরে আসতে পারেনি ঢাকার ঐতিহ্যবাহী দলটি।
এর আগে উদ্বোধনী ম্যাচে এফসি আলগাকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করে পোচন।
এবার টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়ার একটি দলকে আনা হয়েছে। যারা খেলে কোরিয়ার চতুর্থ স্তরের লিগে। এসেছে কিরগিজস্তানের একটি দলও। বাকি তিনটি বিদেশি দল আফগানিস্তান, নেপাল ও মালদ্বীপ। আফগানিস্তান বাদে বাকি দুটি দেশের দল এই প্রথম খেলছে।







