চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে: আইনমন্ত্রী

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৩:২৩ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আদালত
A A

এ বছর শেষ হওয়ার আগেই চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত ‘আইনজীবী মিলন মেলা-২০২১’ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন আইনমন্ত্রী।

এসময় তিনি বলেন: চট্টগ্রামে একটা হাইকোর্ট বেঞ্চের দাবী আপনাদের। আমি এ বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আশা করি এ বছর শেষ হওয়ার আগেই চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ হবে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন: সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকরই শুধু নয়, এক্ষেত্রে যা যা করার তাই করা হবে।’

‘দেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সেখানে আইনজীবীরা মুখ্য ভূমিকা পালন করেছেন। জাতি এটা কখনোই ভুলবে না’, মন্তব্য করেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন: আদালত পাড়ায় অনেক মানুষের সমাগম হয়। তাই এই সময়টায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করছি।

Reneta

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন: চট্টগ্রাম আইনজীবী সমিতি অনেক বর্ষীয়ান আইনজীবীর জন্ম দিয়েছেন, যারা আইন অঙ্গনের দিকপাল। তাদের ধারাবাহিকতায় এখানকার পরবর্তি প্রজন্ম এই পেশায় সফল হবেন বলে আশাকরি।

অ্যাটর্নি জেনারেল বলেন: চট্টগ্রাম আইনজীবী সমিতি তাদের যেকোন প্রয়োজনে আমাকে পাশে পাবে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন: আইন পেশাটা চ্যালেঞ্জিং একটা পেশা। নবীন আইনজীবীদের এই পেশায় টিকে থাকতে হবে।

তবে সিনিয়রদের কাছ থেকে জুনিয়রদের শেখার জায়গাটা কমে গেছে উল্লেখ করে ব্যারিস্টার রুহুল কুদ্দুস নবীন আইনজীবীদের পেশা পরিচালনার শুরুতে আর্থিক সহযোগিতা দেয়ার প্রস্তাব করেন।

অনুষ্ঠানে আইন সচিব মোঃ গোলাম সারওয়ার, চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল আলোম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীআইনমন্ত্রীসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT