চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে সিন্ডিকেটের কারণে লোকসানের মুখে চামড়া ব্যবসায়ীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৬
অর্থনীতি
A A

চট্টগ্রামে আড়তদারদের সিন্ডিকেটের কারসাজিতে লোকসানের অভিযোগ তুলেছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। তবে আড়তদারদের দাবি, মৌসুমী ব্যবসায়ীরা বেশি দামে চামড়া সংগ্রহ করায় এবং প্রক্রিয়া খরচ বেড়ে যাওয়ায় কম দামে চামড়া কিনতে হয়েছে।

চট্টগ্রামে এবার গরু-মহিষ মিলে প্রায় সাড়ে ৫ লাখ পশু কোরবানি হয়েছে। যুগ-যুগ ধরে কোরবানির চামড়া স্থানীয়ভাবে সংগ্রহ করে আড়তদারদের কাছে বিক্রি করে আসছেন মৌসুমি ব্যাবসায়ীরা। কিন্তু, এবার চিত্র ভিন্ন। লোকসানের ভয়ে অনেকে চামড়া বিক্রিই করেননি। ফলে, নষ্ট হওয়ার আশঙ্কায় বহু চামড়া। মৌসুমি ব্যাবসায়ীদের অভিযোগের আঙুল আড়তদারদের সিন্ডিকেটের দিকে।

আড়তদারদের দাবি, সারা বছর চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত না থাকা মৌসুমি ব্যাবসায়ীরা অভিজ্ঞতার অভাবে বেশি দামে চামড়া সংগ্রহ করেছেন, তাই লাভ করতে পারছেন না। ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত চামড়ার দর ৪০ টাকা নির্ধারণ করা, লবণের দাম বৃদ্ধি এবং শ্রমিকদের বাড়তি মজুরিকেও – কম দামে চামড়া কেনার কারণ হিসেবে দাঁড় করান আড়তদাররা। আড়তদারদের সাথে একমত চট্টগ্রামের চামড়া ব্যবসায়ী সমিতির নেতারাও।

চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. আব্দুল কাদের বলেন, ঢাকার ট্যানারিগুলো গত বছরের টাকা এখন পর্যন্ত আমাদের অনেক ট্যানারির মালিকরা পরিশোধ করে নাই। এখন মালিকরা যদি আগের বাকি টাকা পরিশোধ না করে তাহলে অামরা বর্তমানে চামড়াগুলো কোন ট্যানারির মালিকের কাছে বিক্রি করবো কোথায় টাকা পাব এটি নিয়েই আমরা সংশয়ে আছি।

আড়তদাররা জানিয়েছেন, তাদের চামড়া প্রক্রিয়াকরণের কাজ শেষ। আগামী দু’-এক সপ্তাহের মধ্যেই ট্যানারিগুলো মজুদ চামড়া কিনে নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল আযহা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের হামলা স্থগিতে তেলের দামে পতন

জুলাই ২৭, ২০২৬

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT