চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সমাবেশে সাংসদের অনুসারীদের হামলা

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
৩:০১ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২০
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
মুক্তিযোদ্ধা

চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সমাবেশে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীদের হামলায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও পুলিশসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সকাল সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

বাঁশখালীর সাংসদ কর্তৃক মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণ করা, বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে গার্ড অব অনার না দেয়া এবং বাঁশখালীতে এমপি মোস্তাফিজ কর্তৃক মৌলভী সৈয়দের পরিবারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধারা। এতে কয়েকশ মুক্তিযোদ্ধা এবং সন্তান কমান্ডের বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়।

সমাবেশ চলাকালে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী বাঁশখালীর পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী, এমপির পিএস তাজুল ইসলামের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি গ্রুপ মিছিল সহকারে এসে বয়স্ক মুক্তিযোদ্ধাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। সেসময় তারা মাইক, প্যান্ডেল ভাঙচুর করে এবং সব ব্যানার ছিঁড়ে ফেলে।

Banglabid

এসময় গুরুতর আহত হয় মৌলভী সৈয়দের ভাতিজা জহির উদ্দিন মুহাম্মদ, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহাম্মদ, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, ছাত্রনেতা আবু সাদাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ আরও অর্ধশত জন।

হামলার প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রামে জনতার সমাবেশের ডাক দিয়েছে মুক্তিযোদ্ধারা। ঘটনাস্থল থেকে জনতা সাংসদ মোস্তাফিজুর রহমানের অনুসারী ৩ হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামমুক্তিযোদ্ধামুক্তিযোদ্ধা সমাবেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুজিব ভাই: বঙ্গবন্ধুর ব্যক্তিজীবনের ছায়া

পরবর্তী

করোনাভাইরাস: লকডাউন হচ্ছে যবিপ্রবি’র প্রশাসনিক ভবন

পরবর্তী

করোনাভাইরাস: লকডাউন হচ্ছে যবিপ্রবি’র প্রশাসনিক ভবন

এন্ড্রু কিশোরকে নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি, মুখ খুললেন স্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আগস্ট ২৩, ২০২৬

মরিনহোর খুশির কারণ কী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবিদা সুলতানার জন্মদিনে প্রকাশ পেল নতুন রোমান্টিক গান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই শত্রু, প্রতিবেশীদের ইরানের কঠোর বার্তা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT