চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে ভোটের ফল নির্ধারণ করবে জালালাবাদ ও ইপিজেড

মাশরুর শাকিলমাশরুর শাকিল
৩:২৮ পূর্বাহ্ন ২৪, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

চট্টগ্রাম সিটি নির্বাচনে ৪১টি ওয়ার্ডের মধ্যে জালালাবাদ ও ইপিজেড এলাকার ৩ লাখ ভোটার মেয়র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এ দু’টি এলাকার ভোট পেতে মরিয়া প্রধান দুই মেয়র প্রার্থী। প্রচারে বেশি সময় এখানেই ব্যয় করছেন তারা

চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ভোট দু’টি এলাকায়। একটি ২ নম্বর ওয়ার্ড জালালাবাদ। এর ভোটার প্রায় ৯০ হাজার। বড় ধরনের নির্বাচনী সংঘাত না হলেও চট্টগ্রামে গণসংযোগের সময় দু’টি হামলার ঘটনা ঘটেছে এ এলাকায়।

আরেকটি এলাকা গার্মেন্টস শ্রমিক ও ভাসমান ভোটার অধ্যুষিত ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ইপিজেড ওয়ার্ড। ভোটার ১ লাখ ৩০ হাজার। বিগত সিটি নিবার্চনের মতো এবারও তাই এ দু’টি এলাকার দিকে বেশি নজর প্রার্থীদের।

ত‌বে চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আজম নাসির উদ্দিন বলেন, তিনি প্রত্যেকটি এলাকাকে গুরুত্ত্ব দিয়ে গণসংযোগ চালাচ্ছেন। তার কাছে সকল এলাকার ভোটাররাই গুরুত্ত্বপূর্ণ। তিনি নিজে গিয়ে প্রচারণা চালাচ্ছেন অথবা তার পক্ষ থেকে কেউ গিয়ে প্রচারণা চালাচ্ছে।

বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলমের পক্ষে তার ছেলে সাইফুল আলম বলেন, সবচেয়ে বেশি ভোটার অধ্যুষিত ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ইপিজেড ওয়ার্ডকে সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু সেখানে তাদের নেতা কর্মীদের গণসংযোগ চালাতে বাধা দিচ্ছে, তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।

তিনি আরোও বলেন, তারা আশা করছেন নির্বাচনের দিন সেখানকার ভোটকেন্দ্রে প্রশাসন সক্রিয় থাকবে এবং নিরাপত্তা জোরদার করবে যাতে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারে।

Reneta

ওয়ার্ড দু’টির মধ্যে ৩৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপিসমর্থিত। এবারও তিনি একক প্রার্থী। আওয়ামী লীগসমর্থক কাউন্সিলর প্রার্থী ২ জন। জালালাবাদ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের। এবার তিনিসহ প্রার্থী ৩ জন। বিএনপিসমর্থক প্রার্থীও কয়েকজন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম সিটিমনজুর আলমসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনে আদায় করা হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২, ২০২৬

প্রথম ধাপে ২০-৩০ হলে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক!

এপ্রিল ২, ২০২৬

কেন একই বৃত্তে আটকে আছে রপ্তানি বাজার

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালে নতুন ইউনিট উদ্বোধন

এপ্রিল ২, ২০২৬

পদত্যাগ করলেন এনএসসি কোটায় বিসিবিতে আসা পরিচালক ইয়াসির

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT