চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে প্রচারণার শেষ দিনে পাল্টাপাল্টি অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

চট্টগ্রামে সিটি নির্বাচনে প্রচারের শেষ দিনের সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অভিযোগ করছেন, ভোট কেনা বেচায় ফল পাল্টে দেয়ার ষড়যন্ত্র চলছে। অন্যদিকে বিএনপির অভিযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের ফল পাল্টে দিতে চায় সরকার।

তবে ২৮ এপ্রিলের নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন।

সিটি নির্বাচনে দিনের বদলে ঘণ্টা গণনা শুরু হয়ে যাচ্ছে। শেষ দিন তাই সর্বোচ্চ প্রচার চালিয়েছেন প্রধান দুই মেয়র প্রার্থীসহ সবাই। ৮১টি ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার চালিয়ে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ.জ.ম. নাছির উদ্দিন। কিছু আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

বিএনপি সমর্থিত মনজুরুল আলম টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। আর এ ক্ষেত্রে সমাজের নিম্ন আয়ের লোকদের টার্গেট করা হচ্ছে বলেও উল্লেখ করেন ।

অন্য প্রধান প্রার্থী বিএনপি সমর্থিত মনজুর আলমও গণসংযোগ চালিয়েছেন। তার গণসংযোগ চলার সময় নির্বাচনী এজেন্ট ও ২০ দলের নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রধান নির্বাচনী এজেন্ট আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় তিনি বলেন, কোন সন্ত্রাসী কর্মকাণ্ডই ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। জনগণকে ভোট কেন্দ্রে এসে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদী ভোট দেওয়ার জন্যও আহবান জানান তিনি ।

প্রধান দুই প্রার্থীর হাতি আর কমলা প্রতীকের প্রচার শেষ হওয়ার পর ভোটারদের পালা নিজেদের রায় দেয়ার।

ট্যাগ: চট্রগ্রামসিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আই অ্যাম এ ফিট ম্যান: আনিসুল হক

পরবর্তী

উত্তরের প্রার্থী ক্বাফীর ওপর হামলা

পরবর্তী

উত্তরের প্রার্থী ক্বাফীর ওপর হামলা

দুর্নীতিমুক্ত শহর গড়ার অঙ্গীকার করলেন সাঈদ খোকন

সর্বশেষ

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাব, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: কোতয়ালী থানা, দিনাজপুর (সংগৃহীত)।

নেতার মুক্তি চেয়ে থানায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে নজরুল সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT