শনিবার সকাল ১০ টার দিকে আকবর শাহ থানা এলাকার সিটি গেট এলাকায় একটি দ্রুতগামী ট্রাক দুই ছাত্রকে চাপা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হয়।
ট্রাক চাপায় দুই কলেজ ছাত্র নিহত হওয়ার পর চট্টগ্রাম নগরীর প্রবেশমুখ সিটি গেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।
নিহত শামীম ও ওয়াহেদ স্থানীয় মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাস বলেন, সকালে শামীম ও ওয়াহেদ সিটি গেট সড়কের রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।
স্থানীয়রা শামীম ও ওয়াহেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও ছাত্ররা মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানবাহন চলাচল। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে।







