চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে জঙ্গী সংগঠনকে অর্থায়নের অভিযোগে গ্রেফতার গার্মেন্টস ব্যবসায়ী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

চট্টগ্রামে সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা বিগ্রেডকে অর্থ দেয়ার অভিযোগে আটক গার্মেন্টস ব্যবসায়ী এনামুল হককে বাঁশখালী থেকে অস্ত্র ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

শহীদ হামজা বিগ্রেডকে ১৬ লাখ টাকা দেয়ার অভিযোগে ব্যবসায়ী এনামুল হককে শনিবার রাতে টঙ্গীর তুরাগ থেকে আটক করা হয়। টঙ্গীতে গোল্ডেন টাচ অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার মালিক তিনি।

সংবাদ সম্মেলনে র‌্যাবের সিও লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ জানান, এনামুল হক প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, দু’তিন জন লোক প্রথমে কার কাছে এসে গার্মেন্টস নিয়ে আলোচনা করে। তারপর টাকাগুলো তাকে দিয়ে শহীদ হামজা বিগ্রেডের নেতা ডনের অ্যাকাউন্টে জমা করে দিতে বলে। তিনি তাই করেন।

র‌্যাব জানিয়েছে, বিভিন্ন সময়ে ১৪টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে ১ কোটি ৩৮ লাখ টাকা অর্থায়ন করা হয়েছে। অনুসন্ধানের মাধ্যমে ব্যাংক থেকে এসব লেনদেনের আলামত জব্দ করা হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা দিয়েছেন ৫২ লাখ, আইনজীবী হাসানুজ্জামান লিটন ৩১ লাখ, মাহফুজ চৌধুরী বাপন ২৫ লাখ এবং ব্যবসায়ী এনামুল হক দিয়েছেন ১৬ লাখ টাকা।

র‌্যাব সিও বলেন, ব্যাংক অ্যাকাউন্টে এসব লেনদেনের আলামত ইনভেস্টিগেশন উইংয়ের সহায়তায় র‌্যাবের তদন্ত কর্মকর্তা ব্যাংক থেকে সেসব লেনদেনের আলামত জব্দ করেছেন। ১ কোটি ৩৮ লাখ টাকার মধ্যে বাকি ১৪ লাখ টাকা কারা দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

নগদ ও হুন্ডির মাধ্যমে এ জঙ্গি সংগঠনকে আরো টাকা দেয়ার তথ্য রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিশহীদ হামজা বিগ্রেড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৮’শ কোটি টাকা বিনিয়োগ করবে স্ন্যাপডিল

পরবর্তী

সালমান শাহ, নীলা চৌধুরী, আজিজ মোহাম্মদ ভাই এবং একে আল মামুন

পরবর্তী

সালমান শাহ, নীলা চৌধুরী, আজিজ মোহাম্মদ ভাই এবং একে আল মামুন

ডিসেম্বরে পৌরসভা নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT