চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে করোনা চিকিৎসায় চালু সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২১
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসার জন্য চালু করা হয়েছে সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল। নগরের সাগরিকা রোডস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভবনে হাসাপাতালটি স্থাপন করছে দেশের শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ এর সহায়তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

৭০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি উদ্বোধন করেন দেশের বিশিষ্ঠ সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এই হাসপাতালে সার্বিক সহযোগিতায় আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং আবাসিক সহযোগিতা দিচ্ছে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।

Banglabid

বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিপ্রা দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথন ও ডিসি (হেডকোয়ার্টার্স) আমির জাফর সহ অন্যরা।

জনগণের অর্থায়নে নির্মিত এই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে করোনা পজেটিভ রোগীদের পাশাপাশি অন্যান্য উপসর্গের রোগীদেরও চিকিৎসা দেওয়া হবে। সম্পূর্ণ বিনামূল্যে করা হবে করোনা টেস্ট। ১ জন অভিজ্ঞ কনসালট্যান্টের অধীনে ৮ জন দক্ষ চিকিৎসক, ১২ জন নার্স ও ৫০ জনের অধিক স্বেচ্ছাসেবকের সমন্বয়ে গঠিত টিম থাকবে রোগীদের সার্বক্ষণিক চিকিৎসার দায়িত্বে।

এছাড়াও টেলিমেডিসিন সেবার মাধ্যমে যুক্ত হবেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের দক্ষ চিকিৎসকগণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদ্যানন্দ ফাউন্ডেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মতিন খসরুর মৃত্যুতে প্রধান বিচারপতি-আইনমন্ত্রীর শোক

পরবর্তী

উপকূলের দুঃস্থ পরিবারের পাশে বিদ্যানন্দ ও কোস্টগার্ড

পরবর্তী

উপকূলের দুঃস্থ পরিবারের পাশে বিদ্যানন্দ ও কোস্টগার্ড

নববর্ষে সৌদি প্রবাসীদের সচেতন থাকার আহ্বান জানালেন রাষ্ট্রদূত

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT