চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের ১৯ ভাষা সৈনিক এক মলাটে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ
A A
চট্টগ্রামের ভাষা সৈনিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্তি উদযাপনে ভাষা আন্দোলনে অসামান্য অবদানের জন্য চট্টগ্রামের ১৯ জন বরেণ্য ভাষা সৈনিককে শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে ‘নগদ’-দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘ভাষা আন্দোলনে চট্টগ্রাম’ শীর্ষক বিশেষ এই যৌথ প্রকাশনার মোড়ক উন্মোচন করেছে ‘নগদ’-দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

আজ রোববার ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ এই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চট্টগ্রাম অঞ্চলের ১৯ জন ভাষাসৈনিকের না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘ভাষা আন্দোলনে চট্টগ্রাম’ শীর্ষক যৌথ প্রকাশনাটি। মহান ভাষা আন্দোলনে রাষ্ট্র ভাষা হিসেবে বাংলার মর্যাদা অর্জনের জন্য তাঁদের সক্রিয় অংশগ্রহণ ও অবদানের গল্প উঠে এসেছে এই প্রকাশনাটির মাধ্যমে। ভাষা আন্দোলনে ভাষা সৈনিকদের অবদান ও আত্মত্যাগে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি ম্যাগাজিনটি বাংলা ভাষার এবং অমর একুশে ফেব্রয়ারির ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রকাশনাটিতে চট্টগ্রামের ১৯ জন ভাষাসৈনিকের মধ্যে রয়েছেন শহীদ সাবের, আহমেদুর রহমান আজমী, এ কে এম এমদাদুল ইসলাম, শ্রী কৃষ্ণ গোপাল সেন, আব্দুস সালাম, এ কে এম রফিক উল্লাহ চৌধুরী, আব্দুল্লাহ আল হারুন, রমেশ শীল, এম এ আজিজ, আবুল কালাম আজাদ, চেমন আরা, মোহাম্মদ সোলায়মান, বিনোদ বিহারী, প্রতিভা মুৎসূদ্দি, শওকত ওসমান, জহুর আহমেদ চৌধুরী, অধ্যাপক আব্দুল ফজল, সায়েদুল হক এবং মাহবুব উল আলম চৌধুরী।

এর আগে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপনে এই ১৯টি গল্প ১ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রিন্ট এবং অনলাইন সংস্করণের মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ এবং প্রচার করে। যৌথ এই প্রকাশনাটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের দৈনিক সংবাদপত্রের সঙ্গে দেশজুড়ে পাওয়া যাবে।

মহতী এই উদ্যোগের বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “এই প্রচেষ্টা আমাদের সাহসী ভাষা সৈনিকদের ইতিহাস সংরক্ষণ ও সম্মান প্রদর্শনের একটি ছোট পদক্ষেপ। নগদ এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত। কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পগুলো একত্রিত করার জন্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং সব সহযোগীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা
জানাই।’

ট্যাগ: নগদভাষা সৈনিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদো চাইলে যেতে দেবে ম্যানইউ

পরবর্তী

সারাবিশ্বের মাতৃভাষা নিয়ে গবেষণায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

পরবর্তী
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা দিবসের স্মারক চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাবিশ্বের মাতৃভাষা নিয়ে গবেষণায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

সার্চ কমিটি প্রস্তাবিত নাম ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তাবিত নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT