চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের ১০ পৌরসভার প্রার্থীদের অলি গলি চষে বেড়ানো শুরু

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৭:৪০ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন চট্টগ্রামের ১০ পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগের পাশাপাশি কিছু পৌরসভায় জাতীয় পার্টি, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সরকারের সমর্থন নিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বিএনপি প্রার্থীদের শঙ্কা সুষ্ঠু নির্বাচন নিয়ে।

দক্ষিণ চট্টগ্রামে ৪টি ও উত্তর চট্টগ্রামে ৬টি নিয়ে মোট ১০টি পৌরসভা সভা চট্টগ্রাম জেলায়। রোববার সকালে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নেমে পড়েন ভোট প্রার্থনায়। অলি গলি চষে বেড়ানোর শুরু। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় প্রতিটি পৌরসভায় বিএনপি প্রার্থী রয়েছে।

কয়েকটি আসনে বিদ্রোহী প্রার্থীও রয়েছে। দীর্ঘসময় নির্বাচনী দৌঁড় থেকে দূরে থাকা বিএনপি প্রার্থীরা স্থানীয় নির্বাচনের সুযোগে সাধারণ মানুষের কাছে যেতে পারছেন।

চট্টগ্রামের পটিয়ায় বিএনপি সমর্থিত প্রার্থী তৌহিদুল আলম বলেন, জনগণের বিপুল সাড়া পাচ্ছি। তবে শংকায় আছি। মানুষের ভোটের অধিকার যে সরকার কেড়ে নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রস্তুত এখানকার জনগণ।

সরকারে শরিক হলেও চট্টগ্রামে কয়েকটি পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন। বিশেষ করে চট্টগ্রামের প্রথম শ্রেণীর পৌরসভা পটিয়ায় জাতীয় পার্টিও আশাবাদী। জাতীয় পার্টির প্রার্থী শামসুল আলম মাস্টার জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন,আমি দু’বার পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আমি যে কাজ করেছি সে কাজেই জনগণ আমাকে জয় করবে।

তবে ক্ষমতাসীন দলের সমর্থন ও প্রথমবারের মতো দলীয় প্রতীক নিয়ে উন্নয়নের কথাই বেশি বলছেন আওয়ামী লীগ প্রার্থীরা। চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক হারুনর রশিদ বলেন, জনগণের জন্য অনেক উন্নয়ন করেছি। কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে জনগণ যদি আমাকে ভোট দেয় তাহলে এই কাজগুলো আমি সম্পন্ন করবো।

Reneta

সব মিলিয়ে দেশের প্রধান দুই দল দীর্ঘ সময় পর আবারো ভোট যুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছে। পৌর নির্বাচন তাই স্থানীয় হলেও জাতীয় নির্বাচনের আমেজ দিচ্ছে পৌর নাগরিকদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামপৌরসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT