চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী একটি মালবাহী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস জানান, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি বগি ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়। পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। এখন ইঞ্জিনটি উদ্ধারের কাজ চলছে। ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মাইনুল হক জানান, লাইনচ্যুতির কারণে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস কুমিল্লার শশীদল রেলওয়ে স্টেশনে ও চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস কুমিল্লা ও চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস আখাউড়া, চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস আখাউড়া এবং ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

আখাউড়া রেলওয়ের লোকোসেড ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো সময় লাগবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেলরেল যোগাযোগ বন্ধসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT