চট্টগ্রাম

চট্টগ্রামের নির্বাচনে বিদ্রোহীদের নিয়ে উদ্বেগের কারণ নেই: কাদের

চট্টগ্রামের নির্বাচনে বিদ্রোহীদের নিয়ে উদ্বেগের কারণ নেই: কাদের

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজ পরিদর্শন করেন ওবায়দুল কাদের।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন: ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনেও এ সমস্যা হয়েছিল। কিন্তু শেষে সেটিও সমাধান হয়েছে।

বঙ্গবন্ধু টানেলে কর্মরত চীনা নাগরিকদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন: করোনা ভাইরাসের প্রভাব পদ্মা সেতুতে যতটা পড়েছে টানেলে ততটুকু পড়বে না।

‘২৯৩ জন চীনা নাগরিকের মধ্যে নববর্ষের ছুটিতে ছিল ৭৩ জন। ছুটি থেকে ফিরে এসেছে ৪৫ জন। তাদের মধ্য থেকে ২৮ জন সব ধরনের পরীক্ষা শেষ করে কাজে যোগ দিয়েছেন।’

কর্ণফুলী টানেলের ৫১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন: ২০২২ সালের মধ্যে কাজ শেষ হবে আশা করছি।

এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

বিষয়:চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিদ্রোহী প্রার্থী সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…