চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চঞ্চল-সিয়াম আগামিতে ইন্ডাস্ট্রি লিড করবে: আফসানা মিমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ১৭, মে ২০২২
বিনোদন
A A

বহুবছর পর সিনেমাতে অভিনয় করেছেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। ২০ মে মুক্তির অপেক্ষায় থাকা ‘পাপ পুণ্য’-তে এই তারকা ‘পারুল বানু’ নামে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেন।

‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এ ছবিতে থাকতে পেরে চমৎকার অভিজ্ঞতা অর্জন করেছেন বলে জানিয়েছেন আফসানা মিমি।

সেই সঙ্গে দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরী ও হালের ব্যস্ততম নায়ক সিয়াম আহমেদের প্রতি মুগ্ধতার কথাও জানালেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে আফসানা মিমি বলেন, চঞ্চলের সঙ্গে এই প্রথম কাজ হলো। সিয়ামকেও অন্যভাবে পেয়েছি। শুটিংয়ের ফাঁকে আমরা প্রচুর গল্প করতাম। আমাদের আলাপে বিভিন্ন বিষয় উঠতে আসতো। অভিনেতা পরিচয়ের বাইরে এই দুজনকে আমি নতুনভাবে আবিষ্কার করেছি। আমার কাছে মনে হয়েছে চঞ্চল-সিয়াম আগামিতে ইন্ডাস্ট্রি লিড করবে।

‘পাপ পুণ্য’ প্রসঙ্গ টেনে আফসানা মিমি বলেন, সেলিম আমার খুব ভালো বন্ধু। ওর প্রথম লেখা ও পরিচালনায় আমি কাজ করি। পাপ পুণ্যের মাধ্যমে এই প্রথম তার পরিচালিত সিনেমায় কাজ করলাম। সিরিয়াস হয়ে ভাবছিলাম সিনেমা করবো কিনা, তখন সেলিম আমাকে সিনেমাটি করতে বলেন। অনেকটা মনিকাঞ্চন যোগ হওয়ার মতো। পরে আলাপ করে বুঝলাম সুন্দর একটি কাজ। শুটিংয়ে পূর্ণ মনযোগ দিয়ে কাজ করেছি। কাজ করতে গিয়ে নতুন একটি টিম ও ভালো কিছু মানুষকে পেয়েছি।

পাপ পুণ্যের বেশীরভাগ শুটিং হয়েছে চাঁদপুর। সেখানে শুটিংয়ে অংশ নেয়ার আগেই সহশিল্পী চঞ্চল চৌধুরী ও সিয়ামের আন্তরিকতায় মন গলে যায় আফসানা মিমির। সেই গল্পটা ছোট করে আফসানা মিমি এভাবে বললেন, রাত ২টার দিকে চাঁদপুর লঞ্চ ঘাটে গিয়ে নামি। ভেবেছিলাম প্রডাকশন ম্যানেজার আমাকে নিতে আসবে। কিন্তু লঞ্চ ঘাটে গিয়ে দেখি ওই রাতে চঞ্চল, সিয়াম এবং সেলিম আমাকে নিতে এসেছে। তখনই আমার ভিতরে ইতিবাচক ধারণা হয়। মনে হচ্ছিল নতুন পরিবার পেয়েছি।

Reneta

ছোট পর্দায় অভিনয় দিয়ে নব্বই দশকের দর্শকদের মাতিয়ে রেখেছিলেন আফসানা মিমি। ১৯৯২ সালে ‘ছুটির ঘণ্টা’-খ্যাত নির্মাতা আজিজুর রহমানের ‘দিল’ নামে একটি ছবিতে কাজ করেছিলেন তিনি। সহশিল্পী ছিলেন নাঈম-শাবনাজ। আফসানা মিমি ‘দ্বিতীয় নায়িকা’র চরিত্রে অভিনয় করেন। পরে একাধিক বাণিজ্যিক ছবির প্রস্তাব পেলেও আফসানা মিমি আর করেননি।

আফসানা মিমি মনে করেন, তিনি কখনই বাণিজ্যিক ছবির নায়িকাদের মতো ছিলেন না। কারণ তার নাচ, ফাইটিং জানা ছিল না। বলেন, নায়িকা হতে গেলে শরীরে আলাদা রিদম লাগে। আমার সেটা কখনই ছিল না। তাছাড়া আমি সবসময় থিয়েটার ও টিভি নাটকে ফোকাস ছিলাম। সবসময় নিজেকে অভিনেত্রী ভেবেছি। আজও তাই ভাবি। তাই তখন সিনেমা ফিরিয়ে দিয়ে কখনই আফসোস হয় না। কারণ টিভি মিডিয়াতে আমি সেইসময় যেভাবে চেয়েছি সেভাবে কাজ পেয়েছি এবং করেছি।

আফসানা মিমি বলেন, আমার ফেসবুক নেই। এখনকার ছোট বাচ্চারা আমার ৯০ দশকের কাজগুলো নিয়ে কথা বলে। তখন আমি তাদের জিজ্ঞেস করি, আমাকে চেনো কীভাবে? আমি তো এখন সেভাবে কাজ করি না। তারা বলে, ইউটিউব থেকে আমার কাজগুলো দেখে এবং তাদের কাছে এসব কাজ খুব ভালো লাগে। এখনকার জেনারেশন সেই ৩০ বছর আগের কাজগুলো দেখে, আজও আমার কাজগুলো নিয়ে মানুষ কথা বলে।

বড়পর্দায় প্রিয়তমেষু, চিত্রা নদীর পাড়ের মতো ভিন্ন ধারার সিনেমা করেছেন আফসানা মিমি। পরে নূর ইমরান মিঠুর পরিচালনায় ‘পাতালঘর’ নামে আরেকটি ছবি করেছেন। সেই ছবিটি মুক্তি অপেক্ষায়। এবার করলেন ‘পাপ পুণ্য’।

শুধু বাংলাদেশ নয়, আমেরিকা ও কানাডায় একযোগে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাপপুণ্য’। আন্তর্জাতিকভাবে সিনেমাটির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো। জানা যায়, উত্তর আমেরিকার ১১২ টির মতো সিনেমা হলে এই সিনেমাটি মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফসানা মিমিচঞ্চলপাপ-পুণ্যলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কমিটি গঠন

জুলাই ৩, ২০২৬

নয় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ৩, ২০২৬

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT