চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘড়ির কাঁটায় এক হলো দুই কোরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০৫, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-সময় মেলালো-টাইম জোন

অবশেষে পিছিয়ে না থেকে সাউথ কোরিয়ার সঙ্গে সময় মিলিয়ে নিলো নর্থ কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার ঠিক রাত সাড়ে ১১টায় দেশের সবগুলো ঘড়ির কাঁটা আধঘণ্টা এগিয়ে নিয়ে রাত ১২টা করে দেয়া হয়।

এই টাইম জোন পুনর্নির্ধারণ কোরীয় একীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ‘প্রথম বাস্তবায়িত পদক্ষেপ’ বলে উল্লেখ করেছে নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

এতদিন পর্যন্ত নর্থ কোরিয়া সাউথ কোরিয়া ও জাপানের চেয়ে আধঘণ্টা পিছিয়ে ছিল। কোরীয় উপদ্বীপে শাসন কায়েমের পর জাপান টোকিওর সঙ্গে সময় মেলাতে পুরো অঞ্চলের সময় পাল্টে দেয়।

কিন্তু জাপানের শাসন থেকে বেরিয়ে আসার পর নর্থ কোরিয়া সাথে সাথেই তাদের টাইম জোন পাল্টে আবার আগে আধঘণ্টা পেছানো টাইম জোনে ফিরে যায়। এর কারণ হিসেবে ২০১৫ সালে বলা হয়েছিল, ‘পাপিষ্ঠ জাপানি সাম্রাজ্যবাদী’দের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতেই ঘড়ির কাঁটা আগের সময়ে পিছিয়ে নিয়ে গিয়েছিল নর্থ কোরিয়া।

জাপানি শাসন থেকে মুক্ত হয়ে ১৯৫০-এর দশকে সাউথ কোরিয়াও তাদের টাইম জোন পিছিয়ে দিয়েছিল। কিন্তু ৬০-এর দশকে আবার তারা জাপানের সময়ে ফিরে যায়।

তখন থেকেই নর্থ আর সাউথে ৩০ মিনিটের সময় ব্যবধান।নর্থ কোরিয়া-সাউথ কোরিয়া বৈঠক-কোরীয় উপদ্বীপ-পারমাণবিক অস্ত্র-কিম জং উন-সময়-টাইম জোন

Reneta

গত ২৭ এপ্রিল আন্তঃকোরীয় বৈঠকের উদ্দেশ্যে দীর্ঘ ৬৫ বছর পর কোনো নর্থ কোরীয় নেতা পা রাখেন সাউথ কোরিয়ায়। দুই কোরিয়াকে বিভক্তকারী সীমান্ত রেখার কাছে পানমুনজামের ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড)-এ নর্থ কোরিয়ার নেতা কিম জং উন ও সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন বৈঠক করেন।

ডিএমজেড-এর দেয়ালে পাশাপাশি দু’টো ঘড়িতে দুই কোরিয়ার স্থানীয় সময় দেখানো থাকে। সেই ঐতিহাসিক আলোচনার পর প্রেসিডেন্ট মুন এক টুইটবার্তায় বলেন, কিম ঘড়ি দু’টো দেখে খুব বিমর্ষ হয়ে গিয়েছিলেন। আর তখনই জানিয়েছিলেন, শিগগিরই নর্থ ও সাউথ কোরিয়ায় ঘড়ির কাঁটা একই সাথে ঘুরবে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইম জোননর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT