চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় ‘মহা’ প্রভাব ফেলবে না বাংলাদেশে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৯
- সেমি লিড, পরিবেশ
A A

লঘুচাপের কারণে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মহা’র এখন পর্যন্ত যে গতিবিধি, তাতে বাংলাদেশের তার কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে ধারণা করছে আবহাওয়া অফিস।

তবে প্রতিবেশী দেশ ভারতের সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাটের একটা বড় অংশ জুড়ে মহা’র কারণে প্রবল বৃষ্টিপাত হবে। আগামী বৃহস্পতিবার ভারতে আঘাত হানার কথা রয়েছে ঘূর্ণিঝড়টির।

আবাহাওয়াবিদ একেএম নাজমুল হক মঙ্গলবার সকালে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মহা’র প্রভাবে তাপমাত্রা সামান্য বৃদ্ধি বা কম এবং বাতাসের গতিবেগ কিছুটা বেড়ে যাওয়া ছাড়া এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। তবে পার্শ্ববর্তী দেশ হওয়ায় ছোটখাটো কিছু প্রভাব থাকতে পারে।’

Banglabid

তবে সেই ঝড়ের প্রভাব বাংলাদেশে তেমনভাবে না পড়লেও আবহাওয়া অফিস বলছে: বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ আকারে ১৩.১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯১.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ অবস্থান করছে।

তা মঙ্গলবার সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০১৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ১০৬০ কিলোমিটার দক্ষিনে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছিল।

নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার অথবা ঝড়োহাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

Reneta

এ জন্য নিম্নচাপ কেন্দ্রের নিকট সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম কক্সবাজার ও মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সারাদেশে দিনের তাপমাত্র সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াঘূর্ণিঝড়বাংলাদেশভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউটিউবের গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলেন শাইখ সিরাজ

পরবর্তী

পিঁপড়ের প্রেমে রামোস-মদ্রিচ

পরবর্তী

পিঁপড়ের প্রেমে রামোস-মদ্রিচ

সমুদ্রে নিখোঁজ তুরস্কের পর্যটক দুইদিন পর জীবিত উদ্ধার

সর্বশেষ

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT