চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড়ের মুখে এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

সমুদ্রের তীরে অবস্থিত দক্ষিণ কোরিয়ার শহর বুসানে শুরু হতে যাচ্ছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। তবে এবছরে ঘূর্ণিঝড় মিটাগ এর কারণে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

যদিও বৃহস্পতিবার রাতের আনুষ্ঠানিকভাবে উৎসব শুরুর আয়োজন নিয়ে এখনও আশাবাদী আয়োজকরা।

শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মিটাগ। আবহাওয়া খারাপ। বাতাস আর ভারী বৃষ্টি হচ্ছে সেখানে। এশিয়ার সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবের আয়োজকরা জানিয়েছেন, দর্শক এবং অতিথিদের নিরাপত্তার কথা চিন্তা করেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু করা হবে ‘দ্য হর্স থিভস’ ছবি প্রদর্শনের মধ্য দিয়ে। আয়োজকরা এখনও আশা করছেন, সময়মত সব শুরু করতে পারবেন তারা।

গত বছরেও বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘূর্ণিঝড় কিছুটা বাগড়া দিয়েছিল। ঘূর্ণিঝড় কুং-রে এর কারণে সমুদ্রের পারে আয়োজন করা মিট-দ্য-গেস্টস অনুষ্ঠানটি পণ্ড হয়েছিল।

এবছরের বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইভ পারফর্ম করতে চলেছেন গ্র্যামি-অস্কার বিজয়ী গায়ক-সুরকার এ আর রহমান। ৯ অক্টোবর মিউজিক্যাল-রোম্যান্টিক ছবি ‘৯৯ সঙস’-এর গান পারফর্ম করার কথা তার।

Reneta

৩ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪ তম আসর। ৮৫টি দেশের ২৯৯টি সিনেমা প্রদর্শিত হবে উৎসবে। উৎসবের ‘উইন্ডো অব এশিয়ান সিনেমা’ বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ছবি ‘শনিবার বিকেল’।

মোস্তফা সরয়ার ফারুকীর এই ছবিটি ২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়ে নির্মাণ করা হয়েছে। ‘শনিবারের বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরা।

বুসানের ফিল্ম মার্কেটে উপস্থিত থাকবেন বাংলাদেশের আরেক নির্মাতা ও ইমপ্রেস টেলিফিল্মের কনসালটেন্ট (ফিল্ম) আবু শাহেদ ইমন। -ডেকান ক্রনিকল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু শাহেদ ইমনএশিয়াকোরিয়াঘূর্ণিঝড়ফারুকীবুসানলিড বিনোদনশনিবার বিকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT