ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানের জামিন

ডিআইজি মিজানকে গ্রেপ্তারি পরোয়ানা থেকে মুক্তি দেওয়ার জন্য আদালত থেকে ছেড়ে দেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঘুষ লেনদেনের অভিযোগের মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে দুই মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।
আদালতে মিজানুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। আর দুদকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।
গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ মামলায় রায় দেন।
সেই রায়ে দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেন।
পরে এই মামলায় খালাস ও জামিন চেয়ে আবেদন করে মিজান।






