চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষ-দুর্নীতিতে আজীবন নিষিদ্ধ ফিফার তিন কর্মকর্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ঘুষ ও দুর্নীতির অভিযোগে তিন কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের নিষিদ্ধ করেছে ফিফার এথিক্স কমিটি। আন্তর্জাতিক ফুটবলে দুর্নীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তে দোষী সাব্যস্ত হন ওই তিনজন।

নিষিদ্ধরা হলেন- মার্কেটিং নির্বাহী অ্যারন ডেভিড, তার সহযোগী কস্টাস তাক্কাস এবং ম্যাচ এজেন্ট মিগুয়েল ট্রুজিলো। তাদের প্রত্যেককে ১ মিলিয়ন সুইস ফ্রা বা ১.০৩ মিলিয়ন ডলার জরিমানাও করা হয়েছে।

মার্কিন আর্থিক ফেডারেল কোর্টের তদন্তের ভিত্তিতে শাস্তি হওয়াদের ফিফার এথিক্স কমিটি এই বড় ধরনের জরিমানা করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Banglabid

ফিফায় বড় ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে সংস্থাটির বর্তমান এবং সাবেক নির্বাহী কমিটির পাঁচ সদস্যসহ ১৮জন কর্মকর্তাকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা। বেআইনি কার্যকলাপে সংশ্লিষ্টতা, মানি লন্ডারিং ও প্রতারণার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। এদের অনেকেরই বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা হয়েছে।

দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় ফিফার এথিক্স কমিটি সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার ও উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে।

নিষিদ্ধ হওয়ার আগে সভাপতি নির্বাচনে ব্ল্যাটার জয়ী হন। তবে দুর্নীতি ও অনিয়মের ব্যাপক অভিযোগের মুখে চারদিন পর পদত্যাগ করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিয়মিত লীগ আয়োজনে ব্যর্থতা নিয়ে যত কথা

আগস্ট ১৫, ২০২৬

গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ইমরান হাশমির ক্যারিয়ার সেরা ওপেনিং!

আগস্ট ১৫, ২০২৬

বিএনপিকে আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল

আগস্ট ১৫, ২০২৬

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT