ঘুরে বেড়ান দেশে-বিদেশে

A woman in traditional attire and a man are engaging with informational materials at an indoor exhibition in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-২০১৭’। এই মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বাংলাদেশ ফাউন্ডেশন ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি) আয়োজিত এই মেলায় ভারত, চীন, থাইল্যান্ড, মালদ্বীপ, মালয়েশিয়াসহ ৮ দেশের ট্যুরিজম প্রতিষ্ঠান এবং দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মোট ১০৬টি স্টল রয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন ভ্রমণ প্যাকেজ, টিকেট সেবা ও ট্যুরিজম রিয়েল এস্টেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নানা অফার দিচ্ছে মেলায়। এই মেলা চলবে ১২ আগস্ট রাত ৮টা পর্যন্ত।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






