চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরে দাঁড়ানো জয়ে ম্যানসিটির সমান পয়েন্টে লিভারপুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ১১, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

দারুণ জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। ম্যানচেস্টার সিটির পিছু ছাড়ছে না লিভারপুল। ট্রফি জেতার লড়াইয়ে টিকে থাকতে হলে অলরেডদের জয়ের বিকল্প ছিল না। পিছিয়ে পড়েও অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলের স্বস্তির জয়ে ইয়ুর্গেন ক্লপের দল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভালোভাবেই থাকছে।

৩৬ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮৬। এক ম্যাচ কম খেলা ম্যানসিটির পয়েন্টও সমান ৮৬। চ্যাম্পিয়ন হতে হলে লিভারপুলের শেষ দুই ম্যাচ শুধু জিতলেই হবে না। সিটির বাকি থাকা তিন ম্যাচের ফলাফলের দিকেও তাদের তাকিয়ে থাকতে হবে।

গত মঙ্গলবার রাতে হওয়া ম্যাচে তিন মিনিটে অ্যাস্টন ভিলা লিড পেলে অলরেড সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাজ পড়ে যায়। বাম পায়ের শটে স্বাগতিকদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডগলাস লুইস।

ষষ্ঠ মিনিটেই অবশ্য লিভারপুল সমতায় ফেরে। ভার্জিল ফন ডাইকের পাসে বল নিয়ে ডান পায়ের টোকায় বল জালে জড়ান জোয়েল মাতিপ।

৩০ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়েন ফ্যাবিনহো। এতে লিভারপুল খানিকটা ধাক্কা খায়।

বিরতির পর ৬৫ মিনিটে অতিথি দলকে স্বস্তি এনে দেন সাদিও মানে। লুইস দিয়াজের পাসে বল পেয়ে হেডে নিশানা ভেদ করে মানে জয়সূচক গোলটি করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাস্টন ভিলাইপিএলইংলিশ প্রিমিয়ার লিগমাতিপমানেম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

মে ১২, ২০২৬

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

মে ১২, ২০২৬

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬

‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’, বললেন জায়েদ খান

মে ১২, ২০২৬

এখনও আছে দাতব্য চিকিৎসা: আছেন ডা. রাফাত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT