চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নেপাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A

ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্পের ছোবলের পর নেপালে ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ২১৮ জনে পৌঁছেছে। আজ সোমবার নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়ে গৃহহীন হয়ে পড়েছে। স্থানীয় সার্মথ্য এবং বিশ্ব সম্প্রদায়ের সাহায্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে দক্ষিণ এশিয়ার ছোট দেশ নেপাল।

ভূমিকম্পের প্রভাবে তুষারধসে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে গতকাল পর্যন্ত ১৭ জন নিহত হয় বলে খবর পাওয়া গেছে। সেইসাথে ভারত ও চীনে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে।

শনিবার প্রথম দফা ভূমিকম্পের পর রোববার আরও কয়েক দফা ভূমিকম্প হয়। দ্বিতীয় দিনের ভূমিকম্পের পর আতঙ্কে রাজধানী কাঠমাণ্ডুতে হাজার হাজার মানুষ খোল আকাশের নিচে বসবাস করছে।

ভূমিকম্পের পর বন্ধ করে দেয়া ত্রিভূবন বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন দেশের বিমান তাদের নাগরিকদের উদ্ধার করতে অপেক্ষা করছে। দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সেবা সংস্থা বিধ্বস্ত নেপালকে সাহায্য প্রদান করছে।

কাঠমাণ্ডুতে অনেক বিল্ডিং ধসে গেছে। যেগুলো আছে তাতে মানুষ আতঙ্কে ঢুকতে পারছে না। অনেক পুরনো বিল্ডিং এবং স্মৃতিস্তম্ভ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানীর অনেক সড়ক খুলে দেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল করছে। উদ্ধারকারীরা তাদের কার্যক্রম অব্যাতহ রেখেছে। আতঙ্কিত মানুষ খাবার ও আশ্রয়ের জন্য ছুটাছুটি করছেন।অল্প কিছু দোকানপাট খুললেও বিদ্যুৎ ব্যবস্থা এখনও বিচ্ছিন্ন রয়েছে এবং টেলিফোন লাইনও ঠিক মতো কাজ করছে না।

Reneta

শনিবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত কমপক্ষে ১৪ বার ভূমিকম্প অনুভূত হয়। এরমধ্যে সবচেয়ে তীব্র ছিলো দুপুরের দিকে ৭.৯ মাত্রায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠানের (ইউএসজিএস) তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের পোখারা থেকে ৮০ কিলোমিটার। ওই ঘটনার পর দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চাওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেপালভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদ রানায় মুগ্ধ সিমন্স

মে ৬, ২০২৬

মুশফিকের কাছে সব টেস্টই সমান গুরুত্বপূর্ণ

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে সমঝোতার দ্বারপ্রান্তে

মে ৬, ২০২৬

ট্রেন্ডিং শীর্ষে ‘রকস্টার’, সমালোচকও মুগ্ধ!

মে ৬, ২০২৬

বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা: সংকট, বৈষম্য ও সম্ভাবনার সন্ধিক্ষণ

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT