চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরে দাঁড়ানোই লক্ষ্য বার্সার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দিন দুয়েক আগেই লা লিগায় লেভান্তের কাছে ১-৩ হারের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বার্সেলোনা। এই অবস্থায় মেসিদের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ লিগের টেবিলে শীর্ষ স্থান ধরে রাখার জন্য মঙ্গলবার রাতে জিততে হবে। হারলে তাদের টপকে যেতে পারে বরুসিয়া ডর্টমুন্ড বা ইন্টার মিলান।

আর্নেস্টো ভালভার্দের দলের স্বস্তির কারণ একটাই যে তাদের চ্যাম্পিয়ন্স লিগের এই প্রতিপক্ষ ধারেভারে তেমন বড় নয়। চেক প্রজাতন্ত্রের স্লাভিয়া প্রাগের কাছে অ্যাওয়ে ম্যাচে জিতে এসেছিলেন মেসিরা। এবার ঘরের মাঠে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপের শীর্ষে থাকার চ্যালেঞ্জ।

লিগ টেবিলে সবার নীচে থাকা চেক দলটারও বোধহয় জেতার খিদে খুব একটা নেই। নইলে সোমবার সকালে বার্সেলোনায় পৌঁছেই তারা বিশ্রাম নেয়া বা অনুশীলন করার বদলে শহর ঘুরতে ও কেনাকেটা করতে বের হবেন কেন? আসলে প্রাগে এখন তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে গেছে। সেখানে বার্সার ২২ ডিগ্রি তাপমাত্রায় বেশ আরামে ঘুরে বেড়ানোর মজাই আলাদা।

স্লাভিয়া কোচ জিনদ্রিচ অবশ্য বলেছেন, ‘আমরা এখানে বেড়াতে আসিনি। মেসিদের চ্যালেঞ্জ জানিয়ে ভালো খেলাই আমাদের লক্ষ্য।’

মেসি এই ম্যাচে পাশে পাচ্ছেন না তার ‘দোসর’ লুইস সুয়ারেজকে। লেভান্তে ম্যাচে কাফ মাসলে টান লেগে মাঠ ছেড়েছিলেন উরুগুয়েন গোলমেশিন। সুয়ারেজের জায়গায় বার্সা কোচ ফরোয়ার্ডে খেলার জন্য তৈরি করেছেন টিনএজার ফুটবলার আনসু ফাতিকে। চোটের জন্য বার্সা ডিফেন্সে নেই স্যামুয়েল উমতিতিও।

মঙ্গলবার এই গ্রুপে দুই ও তিন নম্বরে থাকা ইন্টার মিলান ও বরুসিয়া ডর্টমুন্ড মুখোমুখি হচ্ছে। দুই দলেরই তিন ম্যাচে চার পয়েন্ট। যে জিতবে সেই নকআউটের পথে অনেকটা এগিয়ে যাবে।

Reneta

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নজর থাকবে ইপিএলের দুই দল লিভারপুল ও চেলসির দিকে। ঘরের মাঠ অ্যানফিল্ডে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল খেলবে বেলজিয়ামের জেঙ্কের বিরুদ্ধে। আর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে খেলবে নেদারল্যান্ডসের আয়াক্সের সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই ক্লপের দল নাপোলির কাছে হেরে ধাক্কা খেয়েছিল। পরে অবশ্য সামলে নিয়ে তারা বাকি দুই ম্যাচে জিতে লিগ টেবিলের দুই নম্বরে। নাপোলি রয়েছে শীর্ষে।

দু’সপ্তাহ আগে বেলজিয়ামে গিয়ে লিভারপুল ৪-১ হারিয়ে এসেছিল জেঙ্ককে। সেই ম্যাচ থেকেই তারা ফর্মে। গোলের মধ্যে রয়েছেন সাদিও মানে, মোহামেদ সালাহরা। মাঝমাঠকে ভরসা দিচ্ছেন ফিরমিনো, কেইটা, চেম্বারলাইনরা। ক্লপ বলেছেন, ‘গ্রুপের শীর্ষে ওঠার জন্য আমার দল মরিয়া।’

একই বক্তব্য চেলসি কোচ ল্যাম্পার্ডের। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চেলসি শীর্ষে থাকলেও তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আয়াক্স। তাদেরও পয়েন্ট ৬। নেদারল্যান্ডসের মাঠে গিয়ে চেলসি ১-০ জিতে এসেছিল। ওই ম্যাচে চোটের জন্য খেলেননি এনগোলো কন্তে। মঙ্গলবার ম্যাচে কন্তে দলে ফিরছেন। ল্যাম্পার্ডের মন্তব্য, ‘ঘরের মাঠে জিতে শীর্ষে থেকে যাওয়ার সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না।’

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের খেলা

বার্সেলোনা বনাম স্লাভিয়া প্রাগ (রাত ১১-৫৫)
জেনিত বনাম লিপজিগ (রাত ১১-৫৫)
লিভারপুল বনাম জেঙ্ক (রাত ২)
চেলসি বনাম আয়াক্স (রাত ২)
ডর্টমুন্ড বনাম ইন্টার মিলান (রাত ২)
নাপোলি বনাম সালজবুর্গ (রাত ২)
ভ্যালেন্সিয়া বনাম লিলে (রাত ২)
লিওঁ বনাম বেনফিকা (রাত ২)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT