চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘুমন্ত’ রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

ভোরের রাজধানী যখন প্রায় জনশূন্য, ঘুম চোখে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে  গোনা কিছু সদস্য, ঠিক তখনই নয়াপল্টন বিএনপি অফিস থেকে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে কয়েকজন নেতাকর্মী।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে এ বিক্ষোভ মিছিলটি হয়।

মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে ফকিরাপুল মোড় থেকে পুনরায় বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়।

দীর্ঘদিন একাধিক মামলার পরোয়ানা নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন রিজভী।

এর আগে আরো একবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণে বের হয়েছিলেন রিজভী।

আগেও দু’বার ভোর ৬ টায় বিক্ষোভ মিছিল করেন রিজভী। যদিও এ মিছিল নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ট্রল করেছেন। অনেকে আবার একে লোক দেখানো বিক্ষোভ বলে মন্তব্য করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াবিএনপিবিক্ষোভরিজভীলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

মে ১৮, ২০২৬

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে আবারও কড়া বার্তা ট্রাম্পের

মে ১৮, ২০২৬

মাঝ আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান

মে ১৮, ২০২৬
ছবি: সোহাগী জাহান তনু

তনু হত্যার তদন্তে নতুন মোড়: মিলল আরও এক ব্যক্তির ডিএনএ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT