চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘাম ঝরানো জয়ে ৪৫ বছরের উচ্চতায় এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইনজুরির কারণে দলের অন্যতম দুই সেরা তারকা নেইমার ও এডিনসন কাভানি নেই। তাদের ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দারুণ জয় পেলেও লিগে ঘাম ঝরল পিএসজি। কাইলিয়ান এমবাপের একমাত্র গোলে এ এস সেইন্ট-এতিয়েনকে হারিয়েছে তারা।

আগের দুই ম্যাচে গোল পাননি এমবাপে। তবে এই ম্যাচে ৭৩ মিনিটে তার করা গোলই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল গড়ে দেয়।

পাঁচদিন আগে ম্যানইউকে তাদেরই মাঠে ২-০ গোলে হারায় পিএসজি। তারপর থেকে একরকম উড়ছিল টমাস টুখেলের দল। কিন্তু মাঠে নেমে প্রথমার্ধে একেবারেই ভোতা দেখিয়েছে পিএসজিকে। প্রথম ৪৫ মিনিটে প্রতিপক্ষে গোলে মাত্র একটি শট নিতে পারেন এমবাপে-পারিদেসরা।

নেইমার-কাভানি ছাড়াও এই ম্যাচে ছিলেন না মিডফিল্ডার মার্কো ভেরোত্তিও। ইতালিয়ান তারকাকে বিশ্রাম দেন কোচ। ১০ মিনিটের সময় ভালো সুযোগ পায় পিএসজি। কিন্তু অ্যাঙ্গেল ডি’মারিয়ার ক্রস থেকে পাওয়া বল কাজে লাগাতে ব্যর্থ হন জার্মান তারকা জুলিয়ান ড্রাক্সলার।

এরপর আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি অতিথি পিএসজি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই। দ্বিতীয়ার্ধের প্রায় আধাঘণ্টা পর গোলের দেখা পায় প্যারিস সাঁ সাঁ। ৭৩ মিনিটে দানি আলভেজের পাস থেকে গোল করেন এমবাপে।

চলতি লিগে ১৮ ম্যাচে ১৯তম গোল করলেন বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড। এদিন গোল করে ৪৫ বছরের এক মাইলফলক ছাড়িয়েছেন এমবাপে। ফরাসি লিগে প্রথম ১৮ ম্যাচে ১৯ গোল গত ৪৫ বছরে করতে পারেননি অন্য কেউ।

Reneta

এই জয়ে ২৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সবার উপরে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে। দুই ম্যাচ বেশি খেলা লিলের পয়েন্ট ৫০। ২৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে এতিয়েন। তাদের সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে চারে মার্সেই। ২৫ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে লিঁও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর যেসব এলাকায় মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

পরবর্তী

রাবিতে শহীদ ড. জোহাকে উৎসর্গ করে একুশে গ্রন্থমেলা

পরবর্তী

রাবিতে শহীদ ড. জোহাকে উৎসর্গ করে একুশে গ্রন্থমেলা

নির্বাচনে কাউকে সমর্থন জানাবেন না রজনীকান্ত

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT