চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘর ছেড়ে ঘরে ফিরল বন্যা, তবে লাশ হয়ে

আফরিন আপ্পিআফরিন আপ্পি
৪:৫৩ অপরাহ্ন ১৭, জুলাই ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

প্রেমিকের সাথে শান্তির নীড় গড়ার আশায় অনেক স্বপ্ন নিয়ে অজানার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস বন্যা (১৯)। তবে ভাগ্যের নির্মম পরিহাসে ৪১ দিনের মাথায় লাশ হয়ে ফিরতে হলো তাকে। 

পালিয়ে যাওয়ার এতগুলো দিন পর প্রেমিকের কাছ থেকে ফিরিয়ে আনাই যেনো কাল হলো তার। পরিবারের চেষ্টায় বন্যা বাড়ি ফিরলো ঠিকই, তবে লাশ হয়ে।

মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের কুমুদিনী কলেজ মোড় এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারায় বন্যা। সাথে প্রাণ গেছে তার ভাই মারুফ (৪০) ও চাচা মিরাজুল ইসলামেরও (৬০)।

জানা গেছে, কয়েক বছর আগে বাবা হারানো নারায়ণগঞ্জের ভাটিবন্দর এলাকার বাসিন্দা বন্যাকে পরিবারের সিদ্ধান্তে ৮ মাস আগে এক সৌদি প্রবাসীর সাথে টেলিফোনে বিয়ে হয়। কিন্তু এ বিয়েতে মত ছিল না তার।

এক পর্যায়ে গত ৬ জুন প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় সে। পালানোর সময় মুঠোফোনে মাকে বলেও দেয়, তাকে না খুঁজতে।

বিষয়টি জানার পর পরই নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন তার মা। এরপর প্রযুক্তি ব্যবহার করে পুলিশ নিশ্চিত হয় বন্যার অবস্থান।

Reneta

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম চ্যানেল আই অনলাইনকে জানান, পুলিশের কয়েকদিনের চেষ্টার পর বন্যা জানায়, তার ভাই ও চাচা এলেই সে ফিরে যাবে।

এ কথামতো পুলিশ সদস্যদের সাথে করে তাকে আনতে যান তার ভাই ও চাচা। ভাগ্যের নির্মম পরিহাসে এ দুর্ঘটনায় নিহত হন তারাও।

মঙ্গলবার ভোর চারটার দিকে বন্যাকে নিয়ে ফেরার পথে টাঙ্গাইলের কুমুদিনী কলেজ মোড় এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বন্যা, তার ভাই ও চাচা নিহত হন। এ ঘটনায়  মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের একটি দল রাজশাহীর বাঘমারা এলাকা থেকে বন্যাকে নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে টাঙ্গাইলের কুমুদিনী কলেজ মোড় এলাকায় পৌঁছলে তাদের বহনকারী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে।

বন্যা তার ভাই ও চাচার সাথে গাড়ির পেছনের সিলিন্ডারের উপরের সিটে বসায় ঘটনাস্থলেই সেসহ দুইজন নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আহত হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার এসআই তানভির আহমেদ, এএসআই হাবিবুর, পুলিস সদস্য আবছার ও মাইক্রোবাসের চালক আকতার।

এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাইক্রোবাসে আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে তারা। সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ ছিল কীনা সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: জান্নাতুল ফেরদৌসনিহতবন্যাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে নিহত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

মারা গেছেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT