চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘরোয়া ক্রিকেটেও উদাহরণ মাশরাফী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক পর্যায়ে তিনি অগ্রণী লম্বা সময় ধরেই। ঘরোয়াতেও কম যাচ্ছেন না মাশরাফী বিন মোর্ত্তজা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়ে নিজেকে তুলে নিলেন আরেকধাপ উচ্চতায়। বিষয়টা ইতিবাচক হিসেবেই দেখছেন হাবিবুল বাশার সুমন। সাবেক অধিনায়ক ও জাতীয় দলের এ নির্বাচক মনে করেন, ঘরোয়া ক্রিকেটে যে পারফরম্যান্স করে যাচ্ছেন মাশরাফী, সেটি তরুণদের জন্য উদাহরণ।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমে সর্বোচ্চ ৩৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা ছিলেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। নতুন রেকর্ড গড়ে সেটাই টপকে গেলেন মাশরাফী। আবাহনীর হয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে ৩৮ উইকেট ম্যাশের। রনি গত মৌসুমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে আগের কীর্তিটি গড়েছিলেন।

সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ৩ উইকেট নিয়ে মাশরাফী ছাড়িয়ে যান আবু হায়দারকে। মাশরাফী যখন ২২ গজে ঝড় তুলে যাচ্ছেন, তখন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাবিবুল বাশার তুলে ধরছেন ইতিবাচক দিকটাই।

‘মাশরাফী খুব ভাল করছে। নিঃসন্দেহে যারা তরুণ খেলোয়াড়, তাদের জন্য ভাল উদাহরণ রেখে যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটেও কতটা উৎসাহ নিয়ে বল করা যায় সেটার দৃষ্টান্ত এটি। ফ্ল্যাট উইকেটে কীভাবে ভাল বোলিং করা যায়, সে উদাহরণ তৈরি করেছে মাশরাফী। আশা করি ওর কাছ থেকে শিখে নিতে পারবে তরুণরা।’

‘মাশরাফী সবসময়ই ভাল বোলার। এবার লিগে সব ম্যাচ খেলেছে। মজার ব্যাপার হল, আগে যতখানি ইনজুরিতে পড়ত, বয়স বাড়ার সাথে সাথে তা কমে আসছে। আশা করি এরকমই থাকবে। বোলারদের ওর কাছ থেকে শিখতে হবে। স্কিলের দিক থেকে মাশরাফী অনেক এগিয়ে। তাকে দেখে দেখে তরুণদেরও এগিয়ে আসতে হবে।’ যোগ করেন হাবিবুল।

ঢাকা লিগের এক আসরে এর আগে মাশরাফীর সেরা সাফল্য ছিল ২৯ উইকেট। ২০০৯-১০ মৌসুমে আবাহনীর হয়েই কীর্তিটি গড়েছিলেন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সেই সাফল্যকে ছাড়িয়ে গেলেন আকাশী-নীল জার্সিতেই। ২০১৩-১৪ মৌসুমে ঢাকা লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এটিই তার সেরা বোলিং। ক্যারিয়ারের শেষদিকে এসেও মাশরাফী একের পর এক কীর্তি গড়ে চলছেন। যা থেকে অনুপ্রেরণা নিতেই পারেন তরুণরা।

ট্যাগ: মাশরাফীলিড স্পোর্টসহাবিবুল বাশার
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ঢাকাসহ ৬৪ জেলায় চলচ্চিত্র দেখাবে শিল্পকলা

পরবর্তী

বিসিএস কর্মকর্তার মাকে নিয়ে সেই সংবাদ সাজানো এক গল্প

পরবর্তী

বিসিএস কর্মকর্তার মাকে নিয়ে সেই সংবাদ সাজানো এক গল্প

শিশু চুরি করা সেই বানরকে খুঁজছে পুলিশ

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT