নিউ মেক্সিকোতে এক সপ্তাহ আগে হারিয়ে যাওয়া ১১৫ বছর বয়সী একটি কচ্ছপ ঘরে ফিরেছে। দিয়াবলো নামের কচ্ছপটিকে বলা হচ্ছে এখানকার সবচেয়ে দীর্ঘায়ু প্রাণী। ৩৫ বছর ধরে দিয়াবলোর দেখভাল করছেন মানজানো ডেল সল গ্রামের তেজেলটুইড নামের এক মহিলা।
দি আলবুকুয়েরকুয়ে সাময়িকী তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, কচ্ছপ দিয়াবলো শুক্রবার তার মালিকের কাছে ফিরে আসে। গ্রামের একটি পরিবার ছোট বয়সে স্থানীয় পার্ক থেকে দিয়াবলোকে নিয়ে আসে বলে জানা যায়।
দিয়াবলো কীভাবে হারিয়ে যায় তা জানতেন না মালিক তেজেলটুইড। এক সপ্তাহ আগে হারিয়ে যাওয়ার পর শুক্রবার সে তার বাগানে ফিরে আসে।
তেজেলটুইড বলেন, হারিয়ে যাওয়ার পর সংবাদ প্রতিবেদন দেখে জানতে পারেন যে দিয়াবলো নিউ মেক্সিকোর সবচেয়ে দীর্ঘায়ু প্রাণী। তিনি এবং কয়েকজন প্রশাসক গিয়ে বুঝতে পারেন এটিই ৩৫ বছর লালন পালন করা তার দিয়াবলো।







