চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠে বাংলাদেশই ‘সেরা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

খেলতে আসা পাঁচ দলের সবাই র‍্যাঙ্কিংয়ে এগিয়ে। দলগুলোর মধ্যে আবার সবচেয়ে নিচে যারা, সেই আরব আমিরাতের চেয়েও বাংলাদেশ পিছিয়ে সাত ধাপ। কিন্তু বয়সভিত্তিক পর্যায়ে র‍্যাঙ্কিং দিয়ে বিচার করা হলে যে বোকামি হবে, সেটা চোখে আঙুল দিয়ে বাংলাদেশের মেয়েরাই প্রমাণ করেছে বেশ কয়বার। তাই র‍্যাঙ্কিং দিয়ে নিজেদের জাহির করতে চাইলেন না সফরকারী দেশগুলোর কোচেরা। বরং বেশিরভাগ কোচই এক বাক্যে স্বীকার করে নিলেন স্বাগতিকদের শ্রেষ্ঠত্ব!

ছয় জাতির বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন অংশগ্রহণকারী দেশগুলোর কোচ ও দলের সদস্যরা। তাদের দিকে বেশিরভাগ সময় প্রশ্ন ছুটল, বাংলাদেশের টুর্নামেন্টে কে ফেভারিট? জবাবে কেউ হাঁটলেন সোজাসাপ্টা, কেউবা হলেন কৌশলী!

সোমবার স্বাগতিক বাংলাদেশ ও আরব আমিরাতের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ড কাপের। অতীতে বয়সভিত্তিকে লাল-সবুজ মেয়েদের কাছে পাত্তাই পায়নি আরব দেশটি। সবশেষ ম্যাচের ফলটা একপেশে ভাবে জিতে নিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে ৭-০ ব্যবধানে স্রেফ উড়ে গিয়েছিল আরব দেশের মেয়েরা!

সেই ম্যাচটার স্মৃতি মাথাতেই আনতে চাইলেন না কোচ হুরাইরা আলতাহরি। বাংলাদেশের প্রতি শ্রদ্ধা রাখলেও সোজাসাপ্টা বললেন তার মেয়েরাও সেরা, ‘বলতে দ্বিধা নেই যে বাংলাদেশ শক্তিশালী। কিন্তু এরপরও বলবো আমরাই ফেভারিট।’

ছয় দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে টুর্নামেন্ট। বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। আরব আমিরাত ছাড়াও স্বাগতিকদের সঙ্গী কিরগিজস্থান। ‘এ’ গ্রুপে একে অপরের বিপক্ষে খেলবে তাজিকিস্তান, লাওস ও মঙ্গোলিয়া।

আরব আমিরাতের পাশাপাশি কিরগিজস্তানের বিপক্ষেও সুখস্মৃতি আছে বাংলাদেশের। তিন বছর আগে প্রায় এই দলটাকেই ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। সেই দলের কোচও অভিজ্ঞতায় এগিয়ে রাখলেন স্বাগতিকদেরকেই, ‘এই দলটা(বাংলাদেশ) অনেক ম্যাচ খেলেছে। বেশ অভিজ্ঞ। তবে খেলা শুরু হোক। মাঠের খেলায় প্রমাণ হবে কে আসল ফেভারিট!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ হতাশা ভুলে আর্জেন্টিনাকে সবকিছু ‘উজাড়’ করে দেয়ায় প্রতিশ্রুতি এনজোর

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT