চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘরের ছেলে’ ভেঙেছেন রিয়ালের দেয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে পিএসজিকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

নিষেধাজ্ঞার জন্য ছিলেন না নেইমার। চোট খেলতে দেয়নি এমবাপে-কাভানির মতো ভরসা ফরোয়ার্ডদেরও। তিনজনের অনুপস্থিতি একদমই বুঝতে দেননি আর্জেন্টাইন তারকা।

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন রিয়াল মাদ্রিদে। জিনেদিন জিদানের অধীনে না খেললেও তার রণপরিকল্পনা কী হতে পারে ভালোই বুঝ নিয়েছিলেন ডি মারিয়া! তাতে সাবেক ক্লাবের রক্ষণদূর্গ ভেঙে করেছেন চৌচির!

গ্রুপ ‘এ’তে নেইমার-এমবাপেকে ছাড়া শুরু করা পিএসজিকে ভালোই চেপে ধরেছিল জিদানের রিয়ালও। এদিন শুরু থেকেই একাদশে ছিলেন গ্যারেথ বেল। প্রথম মিনিট দশেক হাঁসফাঁস করতে করতে হঠাতই ফাঁস খুলে ফেলে পিএসজি। ১৪ মিনিটে হুয়ান বেনার্তের পাসে গোল করেন ডি মারিয়া।

গোল পেয়েই জেগে ওঠে ফরাসি জায়ান্টরা। পাবলো সারাবিয়া-মাউরো ইকার্দি-ডি মারিয়াদের দিয়ে আক্রমণভাগ সাজিয়ে দলটি দ্বিতীয় গোল পায় ৩৩ মিনিটে। ইদ্রিসা গানা গুয়ের সাহায্যে দ্বিতীয় গোলটিও আসে ডি মারিয়ার থেকে।

দুই মিনিট পরেই ব্যবধান কমিয়েছিলেন গ্যারেথ বেল। কিন্তু ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে সেই গোল বাতিল করে দেন রেফারি। কপাল যা পোড়ার সেখানেই পুড়েছে রিয়ালের! পরে আর গোল আসেনি।

Reneta

দুই গোলে এগিয়ে থাকার পরও ব্যবধান বাড়াতে সক্ষম হয় পিএসজি। ৯০ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠোকেন টমাস মুনিয়ের। দলের তৃতীয় গোলটি করেন।

একই রাতে গ্রুপ ‘ডি’তে এগিয়ে থেকেও অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে জুভেন্টাস। ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

ম্যাচের ৪৮ মিনিটে জুভদের এগিয়ে দেন হুয়ান কুয়াদ্রাদো। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্লেইসে মাতুইদি।

দুই গোলে পিছিয়ে থাকা অ্যাটলেটিকো ম্যাচে ফেরে ৭০ মিনিটে। এক গোল শোধ দেন স্টেফান সাবিচ। এরপর আক্রমণের জোর বাড়িয়ে ঠিক ৯০ মিনিটে সমতাসূচক গোলটি করেন হেক্টর হের্রেরা।

গ্রুপ ‘সি’তে শাখতার দোনেতস্কের মাঠ থেকে ৩-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। গোল করেছেন রিয়াদ মাহরেজ, ইলকেয় গুয়ানদোয়ান ও গ্যাব্রিয়েল জেসাস।

জয় পেয়েছে আরেক জায়ান্ট বায়ার্ন মিউনিখও। গ্রুপ ‘বি’তে জার্মান জায়ান্টরা ৩-০ গোলে হারিয়েছে স্টার বেলগ্রেডকে। তবে একইগ্রুপে অলিম্পিয়াকোসের কাছে ২-২ গোলে আটকে গেছে গতবারের রানার্সআপ টটেনহ্যাম হটস্পার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

দুই সপ্তাহে আড়াই কোটি ভিউ, কী আছে এই নাটকে?

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT