চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরেই বানান লোভনীয় মিট কেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য
A A

বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো খাবার মানেই যেন মাংস। স্বাদবদলেও মাংসের জুড়ি মেলা ভার। এখন ঘরেও আপনি বাহারী খাবার তৈরি করে নিতে পারেন মাংস দিয়ে। জেনে নিন আনন্দ আলোর সৌজন্যে মাংস দিয়ে বানানো দুটি সুস্বাদু রেসিপি।

বিফ স্টেক: একঘেয়ে স্বাদে গরুর মাংস খেতে খেতে অসহ্য। এবার তাহলে ফ্রিজে থাকা মাংস দিয়ে বানিয়ে নিন বিফ স্টেক।

যা যা লাগবে:
গরুর মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁপে বাটা ২ টেবিল চামচ, সাদা গোল মরিচ গুঁড়া সামান্য, মরিচ গুঁড়া ১ চা চামচ, টকদই ২ টেবিল চামচ, তেল আধা কাপ, লবণ স্বাদমতো।

বানানোর পদ্ধতি: মাংস প্রথমে পাতলা করে কেটে একটু থেঁতলে নিন। মাংসের সঙ্গে সব উপকরণ মেখে ১০ মিনিট মেরিনেট করে রাখুন। প্যানে তেল গরম করে মেরিনেট করা মাংসের টুকরাগুলো এক এক করে গরম ডুবো তেলে বাদামি করে ভেজে তেল ঝড়িয়ে পরিবেশন করুন গরম গরম বিফ স্টেক। রুটি বা ফ্রাইড রাইস দিয়ে খেতে পারবেন এই খাবারটি।

মিট কেক:

যা যা লাগবে হাড়-চর্বি ছাড়া মাংস ৫০০ টাকা, হলুদ, মরিচ গুঁড়া ১ চা চামচ, কাবাব মসলা ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, সিরকা ১ চা চামচ, ঘি ৪ টেবিল চামচ, সয়া ও চিলি সস ১ টেবিল চামচ, টমেটো ও বারবিকিউ সস ১ টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদমতো

Reneta

বানানোর পদ্ধতি: মাংসের চর্বি ফেলে চাকা চাকা করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। ঘি আলাদা করে রাখুন। একটি পাত্রে মাংসের সঙ্গে সমস্ত উপকরণের অর্ধেকটা দিয়ে কাটা চামচ দিয়ে মাংস ভালো কেচে দিন।

এভাবেই ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন। এবার মেরিনেট করা মাংসে ঘি এবং বাকি সমস্ত উপকরণ দিয়ে ননস্টিক প্যানে ঢেকে সিদ্ধ করুন। মাংসে সেদ্ধ হয়ে এলে স্লাইস করে পরিবেশন করুন মুখরোচক মিট কেক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেসিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT