চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরেই তৈরি করুন প্রাকৃতিক এয়ারফ্রেশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৫
অন্যান্য
A A

এক চিলতে বারান্দা, চারপাশে শুধু বহুতল ভবন। ঘরে ঢুকতে পারছেনা পর্যাপ্ত আলো বাতাস। বৃষ্টির দিনে বারান্দাতেই মেলে দিতে হচ্ছে ভেজা কাপড়। ময়লা নিতে আসার আগ পর্যন্ত রান্না ঘরের ময়লার ঝুড়িতে ঢেকে রাখতে হয় সারাদিনে জমানো ময়লা। আর এসব কিছু মিলে ঘরের ভিতর তৈরি হয়ে যায় গুমট পরিবেশ, ভ্যাপসা গন্ধ। তাই এই স্যাঁতস্যাতে,আঁশটে ভাব আর ভেজা ভেজা গন্ধ থেকে রেহাই পেতে আমরা ব্যবহার করে থাকি বাজার থেকে আনা এয়ারফ্রেশনার। কিন্তু এখানেও আছে সমস্যা।কারো কারো এতে আল্যার্জি আছে, শুরু হয়ে যায় মাথা ব্যাথা। তাহলে উপায়?

চিন্তা নেই, আপনার জন্য আছে কিছু সহজ কৌশল। যা দিয়ে আপনি নিজেই ঘরে বসে তৈরি করতে পারবেন ন্যাচারাল এয়ারফ্রেশনার। যা আপনার ঘরকে রাখবে সব সময় ফ্রেশ, সিন্গ্ধ। ঘরে ঢুকলেই সুন্দর ঘ্রাণে সবার মন ভালো হয়ে যাবে। 

ভিনেগার: ঘরের ভিতর সুন্দর সুবাতাস তৈরিতে ভিনেগারের কোনো জুড়ি নেই। একটি স্প্রে বোতলে একভাগ ভিনেগার ও চারভাগ পানি নিয়ে ভালো করে মিশিয়ে সারা ঘরে স্প্রে করে দিন।তফাৎটা নিজেই দেখতে পাবেন। ঘরে শুধু সুন্দর ঘ্রানই থাকবেনা, বাতাসে মিশে থাকা বিভিন্ন জীবাণুও ধ্বংস হয়ে যাবে।

বেকিং সোডা: ঘরের ভিতর ইউরিন,ঘাম, মোজার গন্ধসহ যে কোনো ধরণের দুর্গন্ধ দূর করতে বেকিং পাউডার খুব কার্যকরী।রাতে ঘুমানোর আগে ঘরের ভিতর ছিটিয়ে দিন বেকিং পাউডার। সকালে ওঠে পরিষ্কার করে ফেলুন।সারাদিন ঘরে অনুভব করবেন একটি মিষ্টি ঘ্রাণ।

লেবু: প্রতিদিন রান্না ঘরের সব বৈয়ম,মসলার পাত্র ধোয়া সম্ভব নয়।ফলে দেখা যায় সব জিনিস থেকে আসে একটি তেল চিটচিটে গন্ধ যা খুবই বিরক্তির। আর বৃষ্টির দিনে রান্না ঘরে যেনো স্যাঁতস্যাতেভাব আরো বেড়ে যায়।এই কঠিন সমস্যার সহজ সমাধান হলো লেবু।

২ স্লাইস লেবু নিয়ে ১ ঘণ্টা ধরে ওভেনে বেক করে ওভেনের দরজা খুলে রাখুন যতক্ষণনা সব রুমে এর সুবাতাস ছড়িয়ে যায়। রান্না ঘর থেকে আর আসবেনা তেল চিটচিটে গন্ধ। 

Reneta

কফি: কফি খেতে সবাই অনেক পছন্দ করি। কিন্তু জানি কি এই কফির আছে আরো অনেক গুণ। একটি পাত্রে কফি নিয়ে গুঁড়ো করে ওভেনে ৩ মিনিট বেক করুন। ওভেনের দরজা খুলে দিন, আর কিছু কফি কাপড়ের ঝুড়ি, ময়লার ঝুড়িতে ছিটিয়ে দিন। ঘরের প্রতিটি কোনা থেকে আসবে মনমুগদ্ধকর ঘ্রাণ। 


চন্দন কাঠ:  চন্দন কাঠ এর মিষ্টি ঘ্রাণের জন্য খুব জনপ্রিয়। তাই যখনই ঘরের ভিতর গুমট ভাব চলে আসে,তখনই একটি চন্দন কাঠ হালকা পুড়িয়ে ঘরের এক কোনায় রেখে দিলে সারা বাসায় চলে আসবে একটি স্নিগ্ধ ভাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাইফস্টাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিদিনের টুথপেস্টেই কি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?

জুলাই ২৬, ২০২৬

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার দাবি আমলে নেওয়ার মতো নয়

জুলাই ২৬, ২০২৬

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT