বিনোদন

ঘরবন্দি সময়ে সিনেমা: নির্মাতা এনামুল করিম নির্ঝরের প্রিয় ছয়

প্রিয় সিনেমা:

নির্ঝর এর প্রিয় সিনেমাগুলোর কভার ছবি, বাংলা সিনেমা ও আন্তর্জাতিক সিনেমার সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ঝর এর প্রিয় সিনেমাগুলোর কভার ছবি, যা বাংলা ও আন্তর্জাতিক সিনেমার সংকলন দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস -এর এই দুঃসময়ে নানা অনিশ্চয়তার মধ্যে মানুষ। প্রায় সবাই ঘরবন্দি। অনেককে বাসায় বসে করতে হচ্ছে অফিসের কাজ। বাইরে বের হতে না পারায় বিরাট সংখ্যক মানুষের মানসিক অবস্থা পরিবর্তনের কথাও বলছেন চিকিৎসকরা। পরামর্শ দিচ্ছেন, ঘরবন্দির এই সময়টাকে প্রিয় কিছুর সান্নিধ্যে উদযাপন করতে।

ঘরবন্দি, বিষয়টিতে অভ্যস্ত নয় দেশের মানুষ। এদিকে মরণব্যাধী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে এটাই এখন একমাত্র করণীয়। যেহেতু ঘরে বসেই কাটাতে হচ্ছে পুরো সময়, তাই কাজের বাইরে ঘরে থাকার এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন দেশ বিদেশের সিনেমা, নাটক কিংবা ওয়েব সিরিজ দেখে। পড়তে পারেন প্রিয় লেখকের বইও। এতে মন যেমন প্রফুল্ল হবে, তেমনি সময়ও কেটে যাবে আনন্দে।

চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও অভিনেতাদের দেখা পছন্দের ছবিগুলো সম্পর্কে নিয়মিত খোঁজ খবর দিচ্ছে চ্যানেল আই অনলাইন। তারই ধারাবাহিকতায় ‘প্রিয় সিনেমা’-বিভাগে এবার নিজের দেখা পছন্দের ছবিগুলোর কথা জানালেন ‘আহা!’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও প্রকৌশলী এনামুল করিম নির্ঝর।

স্থবির এই সময়ে ঘরে বসেই সময় কাটাচ্ছেন এই নির্মাতা। কাজের ফাঁকে দেখছেন সিনেমা। সেইসঙ্গে বললেন, ‘একেক সময় একেক ধরনের সিনেমা দেখার চাহিদা তৈরী হয়। প্রিয় সিনেমার তালিকাও পরিবর্তন হয়। সময়ের উপর নির্ভর করে। এই যেমন আমাদের ‘হীরক রাজার দেশে’ ছবিটি আমার যে কোনো সময়েই ফেভারিট!’

এই সময়ে দেখা ভাল ছবিগুলোর একটি হিসেবে নাম বললেন দক্ষিণ ভারতের ছবি ‘সুপার ডিলাক্স’-এর কথা। নির্মাতা এনামুল করিম নির্ঝরের প্রিয় সিনেমার তালিকাটা দেখে নিতে পারেন পাঠক, দর্শক। তাঁর পছন্দের সিনেমাগুলোর সঙ্গে নিজের তালিকা মিলিয়ে দেখতে পারেন সিনেমাপ্রেমীরা। এরমধ্যে কোনো সিনেমা দেখে না থাকলে করোনার এই বিষাদগ্রস্ত দিনগুলোতে ঘরে বসে দেখে নিতে পারেন:

টুয়েলভ অ্যাংরি ম্যান (১৯৫৭):

অপারেশন ডেব্রেক (১৯৭৫):

আকালের সন্ধানে (১৯৮০):

ডেড পয়েট সোসাইটি (১৯৮৯):

সুপার ডিলাক্স (২০১৯):

হীরক রাজার দেশে ():

বিষয়:আহা এনামুল করিম নির্ঝর করোনা প্রিয় সিনেমা হীরক রাজার দেশে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…