চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু এলাকায় যানচলাচল ব্যহত, উভয় পাশে ভয়াবহ যানজট 

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১১:১৮ পূর্বাহ্ন ২২, জানুয়ারি ২০২১
- সেমি লিড, টাঙ্গাইল, বাংলাদেশ
A A

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানচলাচল ব্যহত হচ্ছে। এতে করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা ও সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

সেতুর টোলপ্লাজা বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৭ টা পর্যন্ত দফায় দফায় কয়েক ঘন্টা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। তবে শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি কষ্টে পড়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঘনকুয়াশার কারণে সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টা থেকে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য কয়েক ঘন্টা সেতুর উপর দিয়ে যানচলাচল করতে পারেনি। তাই সেতুর দুই পাড়ে যানবাহন আটকা পরে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। টোল আদায় চলমান থাকলেও কুয়াশার মাত্রা বেশি থাকায় ধীরগতিতে যানচলাচল করছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা বেড়ে যায়। রাত ৯টার পর এর তীব্রতা আরও বাড়তে থাকে। ফলে সাড়ে ৯টার দিকে সেতু কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দেয়। রাতে টোল আদায় শুরু হলেও মহাসড়কটিতে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধু সেতুযানজট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যদি বিশ্বকাপে খেলে তা হবে ‘বিশেষ’ কিছু: স্কালোনি

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর ক্লাস: আজ মন্ত্রিসভার বৈঠকে হতে পারে সিদ্ধান্ত

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্ধ শতক পর চাঁদে যাচ্ছে নাসা’র আর্টেমিস–২ ক্রু

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাহরাইন ও আরব আমিরাতে ডেটা সেন্টারে ইরানের হামলা

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT