চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘন কুয়াশায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচলে বিঘ্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

ঘন কুশায়ায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্ব দিক থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত দীর্ঘ এলাকায় থেমে থেমে যানবাহন চলাচল করছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মহাসড়ক ব্যবহারকারীদের।

সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সেতুর উপর স্থাপিত আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হওয়ায় দুর্ঘটনা এড়াতে দফায় দফায় সেতু দিয়ে সাময়িক যানবাহন পারাপার বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

এতে অতিরিক্ত গাড়ীর চাপে সেতুর দুই প্রান্তেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সকালের দিকে কুয়াশার প্রভাব কিছুটা কমে গেলে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, আবহাওয়া পরিমাপক যন্ত্রে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম প্রদর্শন করলেই দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচল বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। ফলে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যানবাহন ধীর গতিতে চলাচল করে।

এছাড়া ঘন কুয়াশার সময় মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকদের সতর্কতার সাথে গাড়ি চালাতে বলা হচ্ছে। বেলা বাড়লে যানবাহনের গতি স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘন কুয়াশাঢাকা-বঙ্গবন্ধু মহাসড়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT