চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘটনার বিচার চান এলাকাবাসী

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
২:১৮ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

গ্যাস লাইনের লিকেজ সারাতে তিতাস কর্তৃপক্ষের ঘুষ দাবির পর ২৫ হাজার টাকা দিতে রাজি হয় নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা মসজিদ কমিটি। কিন্তু সেই ‘অল্প পরিমাণ’ টাকার প্রস্তাব মানেনি তিতাস- এমন অভিযোগ করে কমিটির সভাপতি বলেছেন, তারা ঘটনার বিচার চান।

তবে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, সত্যতা পাওয়া গেলে কঠিন ব্যবস্থা নেয়া হবে। কিন্তু কমিটিও এর দায় এড়াতে পারে না।

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদ নোংরা পানি আর ঘিঞ্জি এলাকায় অবস্থিত। এই মসজিদটির চারপাশে এখন হাজারো মানুষের আনাগোনা। বিভিন্ন সংস্থা পুঙ্খানুপুঙ্খ ভাবে মসজিদের ভেতরে করছে নানা পরীক্ষা নিরিক্ষা।

এলাকার প্রায় প্রতিটি বাড়িতে উড়ছে কালো পতাকা। স্বজন হারানো মানুষদের বাড়িতে এখানো থামেনি কান্না। শোকে স্তব্ধ পুরো এলাকা।

মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুর বলেছেন, শেষ কয়েক দিন গ্যাস বের হচ্ছিল অনেক বেশি। সরকারি সংস্থাকে বাড়তি কিছু অর্থ দিতেও রাজি ছিলেন তারা। তবে অর্থের পরিমাণ বেশি হওয়াতে তা আর সম্ভব হয়নি।

মসজিদ কমিটির অন্য এক সদস্যও বললেন একই কথা।

Reneta

ঘটনার দিন বেঁচে যাওয়া এই ব্যক্তি বলছেন, নামাজের সিজদায় যাওয়ার সময় প্রায়ই গ্যাসের কড়া গন্ধ পেতেন মুসল্লিরা। ঘটনার দিন বিদ্যুতের একটি লাইন চলে যাওয়ার পর অন্য একটি বিদ্যুৎ লাইনের সুইচ অন করা মাত্রই ঘটে বিস্ফোরণ।

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মোঃ আল মামুন বলেছেন, কারোই দায় এড়ানোর সুযোগ নেই। অভিযুক্তদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়ার ঘোষণা তার। তবে মসজিদ কমিটিকের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির হত্যা মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিতাস গ্যাস লাইনমসজিদে বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT