রাজনীতি

গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা

গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। চিকিৎসার জন্য তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় ঢাকা-৩ আসনের চুনকুটিয়া কদমতলা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বের হন ওই আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। প্রচারণাকালে তার ওপর লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়।

এতে গয়েশ্বর চন্দ্রসহ তার অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন। পরে আহতাবস্থায় তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সেখানেই তার এবং আহত কর্মীদের চিকিৎসা চলছে বলেও জানান রিজভী।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…