বাংলাদেশ

গড় আয়ু বেড়েছে ২ মাস

গড় আয়ু বেড়েছে ২ মাস

গত এক বছরে দেশের মানুষের গড় আয়ু ২ মাস বেড়েছে। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭০ বছর ৯ মাস। সেই সাথে স্বাক্ষরতার হার বেড়ে দাড়িয়েছে ৬৩ দশমিক ৬ শতাংশ। কমেছে শিশু মৃত্যু ও মাতৃমৃত্যুর হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‌২০১৪ সালের ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটেসটিকস’ রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

জন্ম, মৃত্যু, বিয়ে ও স্থানান্তর বিষয়ে বিবিএসের বিশেষ জরিপ প্রকল্প মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্টাটিসটিক্স  ২ হাজার ১২ টি নমুনা এলাকার উপর ভিত্তি করে এবারের রিপোর্ট প্রকাশ  করে।

বাংলাদেশের বর্তমান জনসংখ্যা উল্লেখ করা হয়েছে ১৫ কোটি ৮০ লাখ। পাঁচ বছরে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে ১ বছর ৯ মাস। বিবিএসের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মানুষ ৭০  বছর ৯ মাস বাঁচেন।

এক বছরে শিক্ষার হার বেড়েছে ৫ ভাগ। প্রতি হাজারে শিশু মৃত্যুর হার ৩০ থেকে কমে ২৯ হয়েছে। কমেছে মাতৃ মৃত্যুর হার। প্রতি হাজারে বর্তমান মাতৃ মৃত্যুর হার ১.৮১।

গত পাঁচ বছরে সেনিটেশনের হার প্রায় ১০ ভাগ বেড়েছে। জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি গ্রহণের হারও বেড়েছে।  

নারীদের গড় বিয়ের বয়স অপরিবর্তিত  রয়েছে।

বিষয়:বিবিএস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…